
স্টাফ রিপোর্টার : কোম্পানীগঞ্জ উপজেলায় ট্রাকের ধাক্কায় এক মানসিক প্রতিবন্ধী নারী নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল সাড়ে আটটার দিকে উপজেলার সিরাজপুর ইউনিয়নের হাবীবপুর গ্রামের কোম্পানীগঞ্জ-দুধমুখা সড়কের মোল্লাবাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ তাৎক্ষণিক নিহত নারীর পরিচয় জানাতে পারেনি। পরে নিহত নারীর মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট জেলা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই নারী ভবঘুরে ছিলেন।
সকালে কোম্পানীগঞ্জ-দুধ মুখা সড়কের মোল্লাবাড়ির সামনে একটি বেপরোয়া গতির ট্রাক তাঁকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। সড়কে তাঁর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। তবে নিহত ব্যক্তির নাম-পরিচয় পাওয়া যায়নি। জানতে চাইলে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন কোম্পানীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মোসলেম উদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ নিহত নারীর মরদেহ উদ্ধার করে। তবে নারীর নাম পরিচয় জানা যায় নি। পরে মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট জেলা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
আপনার মতামত লিখুন :