
স্টাফ রিপোর্টার ; দৈনিক নোয়াখালীর কথা পত্রিকার সম্পাদকের সাথে উপজেলা প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে নোয়াখালীর মাইজদী শহরে নোয়াখালীর কথা পত্রিকার অফিসে উক্ত মতবিনিময় সভায় পত্রিকাটির ভবিষ্যৎ পরিকল্পনা, বিপণন কার্যক্রম প্রতিনিধিদের বিভিন্ন সুযোগ-সুবিধা নিয়ে বিস্তারিত আলোচনা করেন সম্পাদক।
এই সময় প্রতিনিধিরা পত্রিকাটি সমৃদ্ধি কামনায় বিভিন্ন পরামর্শ দেন। এসময় উপস্থিত ছিলেন দৈনিক নোয়াখালীর কথা পত্রিকার সম্পাদক মহিউদ্দিন চৌধুরী লিটন, নির্বাহী সম্পাদক আ ন ম জাহের উদ্দিন, যুগ্ম-সম্পাদক আবু নাছের সবুজ। এছাড়াও উপস্থিত ছিলেন স্টাফ রিপোর্টার সাইফুল ইসলাম, চাটখিল উপজেলা প্রতিনিধি সিরাজুল ইসলাম হাসান, সুবর্ণচর উপজেলা প্রতিনিধি হাবিবুর রহমান রনি ও কামাল উদ্দিন, কবিরহাট উপজেলা প্রতিনিধি সাইফুল ইসলাম নিশাত সহ আরো অনেকে।
আপনার মতামত লিখুন :