প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারি, ২০২৫
সর্বশেষ আপডেট : ১৫ ফেব্রুয়ারি, ২০২৫

জেলা আইনজীবী সমিতির নব নির্বাচিত সভাপতিকে সংবর্ধনা

বিশেষ প্রতিনিধি : জেলা চাটখিলে কৃতি সন্তান নোয়াখালী জেলা আইনজীবী সমিতির নব নির্বাচিত সভাপতি এডভোকেট তাজুল ইসলামকে গতকাল শনিবার বিকেলে চাটখিল স্কাইভিউ চাইনিজ রেস্টুরেন্টে প্রমিজ স্বেচ্ছাসেবী যুবফোরামের উদ্যোগে সংবর্ধনা প্রদান করা হয়েছে। প্রমিজ স্বেচ্ছাসেবী যুবফোরামের উপদেষ্টা ও বিশিষ্ট সমাজসেবক আবুল বারাকাত এর সভাপতিত্বে ও আবদুল্লাহ আল মামুন রাসেলের সঞ্চালনায়

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী ও  ইসলামিয়া হাসপাতাল বাংলাদেশ এর ব্যবস্থাপনা পরিচালক আবুল হাসানাত মো. মোরতাজা, চাটখিল প্রেসক্লাবের সেক্রেটারি মামুন হোসেন, সাবেক ছাত্রনেতা আরিফ হোসেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা গোলাম হোসেন ফরহাদ, সাবেক ছাত্রনেতা রবিউল হোসেন প্রমূখ।

এসময় আরো উপস্থিত ছিলেন চাটখিল বাজার বণিক সমিরি আহবায়ক মো. খোরশেদ আলম, প্রমিজ স্বেচ্ছাসেবী যুবফোরামের সভাপতি মাহমুদ হাসান, সেক্রেটারী জুবায়ের হোসেন, জুয়েল প্রমূখ। নব-নির্বাচিত সভাপতি এডভোকেট তাজুল ইসলাম বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা যে হত্যাযজ্ঞ ও অত্যাচার  চালিয়েছে তা জাতিসংঘের তদন্ত রিপোর্টে আজ প্রমাণিত। তাছাড়া লুটপাট করে দেশকে ধংস করে দিয়েছে। ছাত্ররা দেশকে লুটেরাদের হাত থেকে রক্ষা করতে পেরেছে তাই এই ছাত্ররাই সুন্দরভাবে দেশ পরিচালনা করবে ইনশাআল্লাহ।

আরও পড়ুন

  • . এর আরও খবর