প্রকাশিত: ৬ মার্চ, ২০২৫
সর্বশেষ আপডেট : ৬ মার্চ, ২০২৫

চাটখিলে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

উপজেলা প্রতিনিধি, চাটখিল ; চাটখিল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে রামনারায়নপুর ইউনিয়নের উত্তর গোমাতলী গ্রাম থেকে মো. লিটন (৩০) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। এসময় পুলিশ তার কাছ থেকে ১৭ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।
গ্রেফতারকৃত মো. লিটন উপজেলার শংকরপুর গ্রামের আদি বাড়ির মো. নুর আলম ছেলে।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরী জানান, এই ঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে। গ্রেফতারকৃত মো. লিটনকে আদালতে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন

  • . এর আরও খবর