প্রকাশিত: ৬ মার্চ, ২০২৫
সর্বশেষ আপডেট : ৬ মার্চ, ২০২৫

হাতিয়ায় এক দুষ্কৃতিকারীকে আটক করেছে কোস্টগার্ড

উপজেলা প্রতিনিধি, হাতিয়া : জেলার হাতিয়ায় যৌথ অভিযানে পিপলু চন্দ্র দাস (২৬) নামে এক দুষ্কৃতিকারীকে আটক করেছে কোস্টগার্ড। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বৃহস্পতিবার (৬ মার্চ) দুপুরে কোস্টগার্ড তাকে হাতিয়া থানায় হস্তান্তর করে। আটক এ দুষ্কৃতকারী উপজেলার তমরোদ্দি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি।

এর আগে বুধবার রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোন হাতিয়া স্টেশন এবং পুলিশের সমন্বয়ে উপজেলার তমরোদ্দি ইউনিয়নের বটতলা বাজার সংলগ্ন এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়।

এ সময় পিপলু চন্দ্র দাস নামের এই দুষ্কৃতিকারীকে আটক করা হয় বলে জানায় কোস্টগার্ডের মিডিয়া দপ্তর। বাংলাদেশ কোস্ট গার্ড কর্তৃক ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলে জানান কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার মো. সিয়াম উল হক।

আরও পড়ুন

  • . এর আরও খবর