প্রকাশিত: ১০ মার্চ, ২০২৫
সর্বশেষ আপডেট : ১০ মার্চ, ২০২৫

সারা দেশে ধর্ষকের শাস্তি দাবিতে কৃষি ইনিস্টিউটের শিক্ষার্থীদের মানববন্ধন

উপজেলা প্রতিনিধি, বেগমগঞ্জ : এবার ধর্ষণের শাস্তি ইসলামি শরিয়া অনুযায়ী করার দাবি নোয়াখালীর বেগমগঞ্জ কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।

সারা দেশে ধর্ষণ, হত্যা, খুনের প্রতিবাদে মানববন্ধনে এই দাবী তুলে। সোমবার ১০ মার্চ সকালে বেগমগঞ্জের চৌমুহনী চৌরাস্তা থেকে অনুষ্ঠিত মানববন্ধন করে এটিআই শিক্ষার্থীরা।

তারা স্বরাষ্ট্রমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করে বলেন ধর্ষণের শিকার নাবালক বোনের কি অপরাধ? কেনো তাকে পালাক্রমে ধর্ষণের শিকার হতে হবে? তারা ধর্ষককে প্রকাশ্যে এনে ইসলামি শরিয়া মোতাবেক পাথর নিক্ষেপ করে হত্যা করার দাবি জানান।

এ সময় বক্তব্য দেন ক্যাম্পাসের ভিপি রায়হান খান, সপ্তম পর্বের শিক্ষার্থী রায়হান উদ্দিন শামীম, সপ্তম পর্বের তানজিলা আক্তার লিমা, পঞ্চম পর্বের শুভ, নাহিদা আলম আরো অনেকেই।

আরও পড়ুন

  • . এর আরও খবর