প্রকাশিত: ১৩ মার্চ, ২০২৫
সর্বশেষ আপডেট : ১৩ মার্চ, ২০২৫

হাতিয়ার পারিবারিক বিষয় নিয়ে কুপিয়ে জখম করার অভিযোগ

উপজেলা প্রতিনিধি, হাতিয়া : দ্বীপ উপজেলা হাতিয়ায় একজন কে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে হাতিয়া পৌরসভার ৫নং ওয়ার্ডের রাছেল সহ আরো কয়েক জনের বিরুদ্ধে।

ঘটনাটি ঘটেছে ৯মার্চ (রবিবার) দুপুরে হাতিয়া পৌরসভার ৫নং ওয়ার্ডের দক্ষিণ বেজুগলিয়া গ্রামের হাইলকার বাজার এলাকায়।

এই ঘটনায় ভুক্তভোগী আবুল কালাম বাদী হয় হাতিয়া থানায় মামলা করেন।

এতে একই এলাকার অলি উদ্দিনের ছেলে রাছেল (৩৫), রবিউল হোসেন (২৬), বাবলু (২২) ও দুলাল উদ্দিনের ছেলে তারেক(২৪)সহ আরো ৩-৪ জন অজ্ঞাত আসামির বিরুদ্ধে মামলা করা হয়।

মামলার এজাহারে উল্লেখ্য করা হয় পারিবারিক বিষয় কে কেন্দ্র করে বাদাম ক্ষেতে গরু যাওয়ায় ভুক্তভোগী গরু আনতে গেলেই অভিযুক্তরা গালি দেয় পরে উভয়ের পাল্টাপাল্টি হাতাহাতির এক পর্যায়ে ভুক্তভোগীকে কুপিয়ে জখম করে অভিযুক্তরা।

তাছাড়া মামলার এজাহারে আরো উল্লেখ করা হয় ভুক্তভোগীর স্ত্রীর গলার থাকা স্বর্ণের চেইন ও কানের ধুল (কানপাশা) সহ নগদ ৩০ হাজার টাকা নিয়ে যায়।

এই ঘটনায় অভিযুক্তদের সাথে কথা বলতে চাইলে একাধিক কল দিলে ও কলে পাওয়া যায়নি। তাই মন্তব্য নেওয়া সম্ভব হয়নি।

হাতিয়া থানার অফিসার ইনচার্জ জানান- এই বিষয়ে এজহার দেওয়া হয়েছে আমরা বিষয় টা তদন্ত করে পরবর্তীতে আপনাদের কে জানাতে পারবো।

আরও পড়ুন

  • . এর আরও খবর