
উপজেলা প্রতিনিধি, বেগমগঞ্জ : পবিত্র মাহে রমজান উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির শহর শাখার উদ্যোগে নোয়াখালী মেডিকেল কলেজ ছাত্র-ছাত্রীদের নিয়ে আয়োজিত আল হিকমাহ ইসলামিক অলিম্পিয়াড পুরুষ্কার বিতরণী অনুষ্ঠান ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বাদ আসর নোয়াখালী মেডিকেল কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
বাংলাদেশ ইসলামি ছাত্র শিবির এর শহর শাখার সাবেক সভাপতি এডভোকেট রাকিব আবদুল্লাহ।
বিশেষ অতিথি ছিলেন নোয়াখালী মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্টের শিক্ষক মোঃ রফিকুল ইসলাম।
ছাত্র শিবির শহর শাখার অর্থ সম্পাদক বোরহান উদ্দীন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক মোঃ আরিফসহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলবৃন্দ।
এবারে প্রতিযোগিতায় বিভিন্ন পর্যায়ে মোট ১০জন কে নগদ অর্থ, ক্রেস্ট ও উপহার সামগ্রী বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন জেলা ও উপজেলা পযার্য়ের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকবৃন্দ।
আপনার মতামত লিখুন :