• ঢাকা
  • মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১৭ মার্চ, ২০২৫
সর্বশেষ আপডেট : ১৭ মার্চ, ২০২৫

দুই সন্ত্রাসীকে আটক করেছে হাতিয়া কোস্ট গার্ড

সাব্বির ইবনে ছিদ্দিক, হাতিয়া : হাতিয়া উপজেলায় পৃথক অভিযানে মো: মামুন ও রিয়াজ নামে দুইজন চিহ্নিত সন্ত্রাসীকে আটক করেছে হাতিয়া  কোষ্টগার্ড। রবিবার দুপুরে তাদেরকে হাতিয়া থানায় হস্তান্তর করা হয়।

এর আগে শনিবার গভীর রাতে উপজেলার চরকিং ইউনিয়নের দাসপাড়া থেকে মো: মামুনকে এবং বুড়িরচর ইউনিয়নের আজিজিয়া থেকে রিয়াজকে  আটক করা হয়।

আটক্তরা হলেন উপজেলা চরকিং ইউনিয়নের দাশপাড়া গ্রামের মো. তোফাজ্জলের ছেলে মো. মামুন উদ্দিন ও একই উপজেলা বুড়িরচর ইউনিয়নের ৯ নং ওয়ার্ড জোড়খালী গ্রামের আব্দুল হকের ছেলে মো. রিয়াজ উদ্দিন কোষ্টগার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের দুইজনকে আটক করা হয়েছে। আটক মামুন উদ্দিন  এলাকার চিহ্নিত সন্ত্রাসী। তার বিরুদ্ধে ৫ আগস্টের আগে এবং পরে চাঁদাবাজির অভিযোগ রয়েছে। হাতিয়া থানায় তার বিরুদ্ধে ২১টি মামলা রয়েছে। আটক রিয়াজের বিরুদ্ধেও এলাকায় সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনা সহ একাধিক চাঁদাবাজির সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে।

এ বিষয়ে কোষ্টগার্ড দক্ষিন জোনের মিডিয়া কর্মকর্তা লে: কমান্ডার মো:সিয়াম-উল-হক জানান, আটক দুইজনকে হাতিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে মামলা হবে।

আরও পড়ুন

  • . এর আরও খবর