প্রকাশিত: ১৮ মার্চ, ২০২৫
সর্বশেষ আপডেট : ১৮ মার্চ, ২০২৫

চাটখিলে আওয়ামীলীগ নেতাসহ ৩ জন আটক

উপজেলা প্রতিনিধি, চাটখিল : জেলার চাটখিল থানা পুলিশ সোমবার রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে উপজেলার হাটপুকুরিয়া ঘাটলাবাগ ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম (৪৫) সহ তিন জনকে আটক করেছে।

উপজেলার কেশুরবাগ গ্রামের আবদুল মন্নানের ছেলে জহিরুল ইসলামকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময়ে আন্দোলন কারীদের উপর হামলার অভিযোগে শিবির কর্মী ফরহাদুল ইসলামের দেওয়া মামলায় নিজ বাড়ি থেকে এবং অন্যান্য মামলায় সুন্দরপুর গ্রামের আলী হোসেনের ছেলে আলা উদ্দিন প্রকাশ আল আমিন (৩০) কে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার সাইকচাইল গ্রাম থেকে ও ছয়ানী টবগা গ্রামের মোঃ নুর নবীর ছেলে মানিক (২৯) কে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার শ্যামপুর থেকে আটক করা হয়।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফিরোজ উদ্দিন চৌধুরী জানান, আটককৃতদের কে আদালতে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন

  • . এর আরও খবর