
উপজেলা প্রতিনিধি, কোম্পানীগঞ্জ : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং বিএনপির প্রয়াত সিনিয়র নেতা ব্যারিস্টার মওদুদ আহমদের চতুর্থ মৃত্যুবার্ষিকীতে কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপি দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন অনুষ্ঠিত হয় ।
শনিবার ২২ মার্চ সন্ধ্যার আগে কোম্পানীগঞ্জ উপজেলার চরপার্বতী ইউনিয়নের সিডিউল কাস্ট উচ্চ বিদ্যালয় মাঠে এই আয়োজন করা হয়। কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য একরামুল হক মিলন সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স ও মেট্রো হোমসের চেয়ারম্যান আলহাজ্ব ফখরুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব ফখরুল ইসলাম বলেন, “শেখ পরিবার পুরো দেশকে গিলে খেয়েছে, আর নোয়াখালীকে দখলে রেখেছে ওবায়দুল কাদের ও তার ভাই কাদের মির্জার পরিবার।” তিনি আরও বলেন, “যারা রাষ্ট্রযন্ত্র ও আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করে গণহত্যা চালিয়েছে, তাদের বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের রাজনীতিতে ফিরে আসার সুযোগ নেই। এরপরও যারা তাদের পুনর্বাসনের চেষ্টা করবে, তারা পুরো জাতির শত্রুতে পরিণত হবেন।”
এই সময় আরো উপস্থিত ছিলেন, জেলা মহিলা দলের উপদেষ্টা জোসনারা বেগম, জেলা মহিলা দলের সভানেত্রী ভিপি শাহানাজ পারভীন, লন্ডন প্রবাসী লেখক ও কলামিস্ট শাহ আলম, চরপার্বতী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাউসার আলম বাইতুল, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হারুনুর রশীদ ভূঁইয়া, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান টিপু ও গোলাম হায়দার শাহীন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মহিন উদ্দিন ছোটন, বসুরহাট পৌরসভা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নুর উদ্দিন ফাহাদ, কোম্পানীগঞ্জ উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক নাছের মেম্বার ও জসিম মেম্বার, বিএনপি নেতা রহমত উল্যাহ রাজু, বসুরহাট পৌরসভা বিএনপির সদস্য জসিম উদ্দিন আলমগীর, চরপার্বতী ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মাইন উদ্দিন, উপজেলা জিয়া মঞ্চের আহ্বায়ক নুর নবী আহমেদ, চরফকিরা ইউনিয়ন যুবদল নেতা শিহাব উদ্দিন রিপন, মহিলা নেত্রী কামরুন নাহার এবং উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আজিজ আজমীর ও চরপার্বতী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আশ্রাফুল মাওলা।
এছাড়াও উপজেলা ও ইউনিয়ন বিএনপি, যুবদল, কৃষক দল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :