প্রকাশিত: ১৩ এপ্রিল, ২০২৫
সর্বশেষ আপডেট : ১৩ এপ্রিল, ২০২৫

চাটখিলে বিভিন্ন মামলায় ৫ জনকে গ্রেফতার

উপজেলা প্রতিনিধি চাটখিল : জেলার চাটখিল থানা পুলিশ শনিবার রাতে বিভিন্ন জায়গায় পৃথক পৃথক অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় ৫ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হচ্ছে বদলকোট ইউনিয়নের হীরাপুর গ্রামের আব্দুল সাত্তারের ছেলে মোঃ বশির (৫০), বদরকোট গ্রামের মোজ্জামেল এর ছেলে মো: সজিব (৩০), আবুল কালামের ছেলে মো: মাসুদ, (৩৭) চাঁন্দপুর গ্রামের আবু তাহেরের ছেলে তারেক রহমান (২২) ও চট্টগ্রাম জেলার চন্দনাইশ উপজেলার হাসেমপুর গ্রামের আবিদুর রহমানের ছেলে আবু বক্কর (৩২)।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফিরোজ উদ্দিন চৌধুরী জানান, গ্রেফতারকৃত আসামীদের আদালতে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন

  • . এর আরও খবর