
উপজেলা প্রতিনিধি, সুবর্ণচর : সুবর্ণচর উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রাবেয়া আসফার সায়মা এর পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৩ এপ্রিল) বিকাল সাড়ে ৪ টার দিকে উপজেলার নির্বাহী অফিসার এর কার্যালয়ে এ পরিচিত ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এই সময় তিনি সুবর্ণচর এর গুরুত্বপূর্ণ বিশেষ করে সুপেয় পানি সমস্যা, ব্রিকফিল্ড সমস্যা, বর্ষা মৌসুমে জলাবদ্ধতা নিরসন সমস্যা ও চলাচলের রাস্তা সমস্যা নিয়ে সাংবাদিকদের সাথে এইসব বিষয়ে করণীয় শীর্ষক আলোচনা করেন। এসময় তিনি উপজেলার সার্বিক উন্নয়নের স্বার্থে সাংবাদিকদের সহায়তা কামনা করেন। মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন সুবর্ণচর উপজেলার সহকারি কমিশনার (ভূমি) ছেনমং রাখাইন।
এতে অংশ নেন সুবর্ণচর প্রেসক্লাবের সভাপতি (একাংশ) কামাল উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক আব্দুল বারী বাবলু, আজকের পত্রিকার সুবর্ণচর প্রতিনিধি মুজাহিদুল ইসলাম সোহেল, দৈনিক আমাদের সময় পত্রিকার সুবর্ণচর প্রতিনিধি আরিফুর রহমান, দৈনিক অধিকার প্রতিনিধি আরিফ সবুজ, দৈনিক প্রতিদিনের সংবাদ রেদওয়ান হোসেন, দৈনিক বাঙলার জাগরণ এর সুবর্ণচর উপজেলা প্রতিনিধি কামাল উদ্দিন, দৈনিক সরেজমিন প্রতিনিধি আব্দুল আজিজ, সময়ের কাগজ এর প্রতিনিধি ইউনুস শিকদার,আজকের বসুন্ধরা প্রতিনিধি দেলোয়ার হোসেন, নোয়াখালী টিভির প্রতিনিধি রাশেদ হোসেন, দৈনিক নোয়াখালীর কথা উপজেলা প্রতিনিধি হাবিবুর রহমান রনি, দৈনিক জনবাণী পত্রিকার উপজেলা প্রতিনিধি আব্দুল জব্বার, দৈনিক মানবাধিকার প্রতিদিন এর মাইনুদ্দীন প্রমুখ।
আপনার মতামত লিখুন :