
উপজেলা প্রতিনিধি, চাটখিল : চলমান এসএসসি ও সমমান পরীক্ষার্থী ও অভিভাবকদের জন্য, চাটখিল উপজেলার শাহাপুর বহুমুখী উচ্চবিদ্যালয়ের এসএসসি পরিক্ষা কেন্দ্রে নিরাপদ পানি, স্যালাইন, টিফিন, প্রয়োজনীয় পরীক্ষা সামগ্রী বিতরণ করে স্বেচ্ছাসেবী সংগঠন মানুষ মানুষের জন্য।
এসময় সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক এমরান হোসেন সোহাগ ও সাধারণ সম্পাদক শাওন মুন্সীর সার্বিক তত্বাবধানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১নং শাহাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ খোকন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মনির হোসেন বাবুল, প্রচার সম্পাদক মাসুদ আলী মীর, সাংগঠনিক সম্পাদক মোঃ নির্জন, যুগ্ম সাধারণ সম্পাদক সহেল আহম্মেদ, দপ্তর সম্পাদক রিজবী আহম্মেদ, সদস্য তারেক ভূইয়া,রবিউল আহম্মেদ, মেহেদী হাসান রাকিব, আহাদ চৌধুরী, সাকিল হোসেন, আহম্মেদ রনি, রোমান হোসাইন, মোঃ দুলাল সহ সংগঠনের নেতৃবৃন্দরা।
এ সময় সংগঠনের কার্যক্রম পরিদর্শন করেন চাটখিল উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ আকিব ওসমান। তিনি সংগঠনের কার্যক্রমের ভূয়সী প্রশংসা করে ভবিষ্যতে উক্ত কার্যক্রমের সাথে সম্পক্ত থাকার আহবান জানান।
আপনার মতামত লিখুন :