প্রকাশিত: ৪ মে, ২০২৫
সর্বশেষ আপডেট : ৪ মে, ২০২৫

কোম্পানীগঞ্জে জমি দখলকে কেন্দ্র করে বসতঘরে হামলা, নারীসহ আহত ৩

উপজেলা প্রতিনিধি, কোম্পানীগঞ্জ : কোম্পানীগঞ্জে জায়গা জমির বিরোধের জের ধরে দেশীয় অস্ত্রনিয়ে বসতঘরে ঢুকে সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নারীসহ অন্তত তিনজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার সকালে উপজেলার চর হাজারী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে হাবিব উল্লাহ সওদাগর বাড়িতে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন,ঐ বাড়ির রহমত উল্যার ছোট ছেলে আশফাকুর রহমান,বড় ছেলে জোবায়ের হোসেন, আনছার আলীর স্ত্রী বিবি খাদিজা আক্তার। আহতদের মধ্যে জোবায়ের হোসেনকে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রথমিক চিকিৎসা প্রদান করা হয়।

ভুক্তভোগী আশফাকুর রহমান জানান, তার পিতা রহমত উল্যাহর নামে খরিদকৃত দখলে থাকা জমি প্রতিবেশী কামাল উদ্দিন, তার ছেলে রায়হান, নুর আলম ওরফে কালা ও নুর উদ্দিনসহ তাদের সাঙ্গপাঙ্গরা জোরপূর্বক দখলে নিতে দেশীয় অস্ত্রসহ তাদের বাড়িতে হামলা চালায়। এতে নারীসহ অন্তত তিনজন আহত হয়। এ ঘটনায় কোম্পানীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

আহত জোবায়ের হোসেন বলেন,সন্ত্রাসীদের হামলায় বাধা দিতে গেলে তারা লাঠি, দা ও লোহার রড নিয়ে আমাকে মারতে আসে। পরে আমি দৌড়ে ঘরের ভেতরে আশ্রয় নেই। কিন্তু তারা পিছনের দরজা ভেঙে ঘরে ঢুকে পড়ে এবং আমাকে মারধর করে। আমার ভাই ও বোন বাঁচাতে এগিয়ে আসলে তারাও মারাত্মকভাবে আহত হন।

এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) গাজী ফৌজুল আজীম জানান,এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন

  • . এর আরও খবর