প্রকাশিত: ৫ মে, ২০২৫
সর্বশেষ আপডেট : ৫ মে, ২০২৫

মাইজদীতে বিচার বিভাগের কর্মচারীদের কর্মবিরতি

উপজেলা প্রতিনিধি, সদর : বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন কর্তৃক ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে জেলা শাখার উদ্যোগে সোমবার (৫ মে ২০২৫) সকাল ১০টায় চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে ২ ঘন্টা ব্যাপী কলম বিরতি পালন করা হয়েছে।

বিচার বিভাগের জন্য সুপ্রিম কোর্টের অধীন পৃথক সচিবালয় করে অধস্তন আদালত ও ট্রাইবুনালের সহায়ক কর্মচারীগণকে বিচার বিভাগের সহায়ক কর্মচারী হিসেবে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস বেতন স্কেলের আলোকে  বেতন ভাতা প্রদানসহ বিদ্যমান জুডিসিয়াল সার্ভিস বেতন স্কেলের প্রথম থেকে ষষ্ঠ গ্রেডের পরবর্তী ৭ম থেকে ১২তম গ্রেডভুক্ত করা এবং বিদ্যমান ব্লক পদ বিলুপ্ত করে যুগোপযোগী পদ সৃজনপূর্বক যোগ্যতা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে পদোন্নতির সুযোগ রেখে স্বতন্ত্র নিয়োগ বিধি প্রণয়নের দাবিতে এই কর্মসূচি পালন করা হয়েছে।

কর্মসূচিতে জেলা শাখার নেতৃবৃন্দসহ সর্বস্তরের প্রায় শতাধিক কর্মচারী উপস্থিত ছিলেন। তারা অতিদ্রুত তাদের ন্যায্য দাবি মেনে নেয়ার আহবান জানান।

আরও পড়ুন

  • . এর আরও খবর