প্রকাশিত: ১৩ মে, ২০২৫
সর্বশেষ আপডেট : ১৩ মে, ২০২৫

বিস্ফোরক মামলায় আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতিসহ গ্রেফতার ২

মো. জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী, সেনবাগ : সেনবাগ থানার পুলিশ মঙ্গলবার রাত পৌন তিনটার দিকে পৃথক অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি বেলাল হোসেন প্রকাশ ডিস বেলাল (৬০) ও আজিজুল হক ইমন (২২) নামের ২জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত বেলাল হোসেন উপজেলা ৭নং মোহাম্মদপুর ইউপির দক্ষিন মোহাম্মদপুর ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এবং ওই গ্রামের খালাসী বাড়ির মোহাম্মদ আলীর ছেলে ও আজিজুল হক প্রকাশ ইমন একই গ্রামের জহিরুল হক দুলালের ছেলে।

সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মিজানুর রহমান জানান, বেলালের বিরুদ্ধে সেনবাগ থানায় বিস্ফোরক আইনে মামলা নং ৬ তারিখ ৯/৪/২০২৫ এবং ইমন ১৯০৮ সালের বিস্ফোরক উপাদানাবলি আইনের ৩/৪ সন্ধিগ্ধ আসামী। গ্রেফতারকৃত আসামিদেরকে মঙ্গলবার দুপুরে নোয়াখালীর বিচারিক আদালতে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন

  • . এর আরও খবর