প্রকাশিত: ২০ মে, ২০২৫
সর্বশেষ আপডেট : ২০ মে, ২০২৫

কারামুক্ত হলেন অভিনেত্রী নুসরাত ফারিয়া

বৈষম্যবিরোধী আন্দোলন কেন্দ্রিক রাজধানীর ভাটারা থানার হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার ঢাকাই সিনেমার আলোচিত অভিনেত্রী নুসরাত ফারিয়া কারামুক্ত হয়েছেন।

মঙ্গলবার (২০ মে) বিকেল সাড়ে ৩টার দিকে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে কারামুক্ত হন তিনি। ঢাকা বিভাগের কারা উপমহাপরিদর্শক জাহাঙ্গীর কবির গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

এর আগে সকালে তার জামিন মঞ্জুর করেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোস্তাফিজুর রহমান।

আরও পড়ুন

  • . এর আরও খবর