প্রকাশিত: ২৫ মে, ২০২৫
সর্বশেষ আপডেট : ২৫ মে, ২০২৫

সেনবাগে যৌথ বাহিনীর অভিযান বন্দুক ও গুলি উদ্ধার

মো. জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী, সেনবাগ : সেনবাগে সেনাবাহিনী ও থানা পুলিশ এক যৌথ অভিযান পরিচালনা করে তালিকাভুক্ত সন্ত্রাসী যুবলীগ নেতা গিয়াস উদ্দিনের বাড়ি থেকে একটি একনলা বন্দুক ও ৯ রাউন্ড গুলি উদ্ধার করেছে। এসময় কাউককে আটক বা গ্রেফতার করতে পারেনি। শুক্রবার দিবাগত শনিবার রাত ৩ টারদিকে সেনবাগ সেনাক্যাম্পের ক্যাপ্টেন রিযাদ হাসানের নেতৃত্বে সেনবাগ থানা পুলিশ উপজেলার ৭ নং মোহাম্মদপুর ইউনিয়নের কল্যান্দী নামক এলাকায় অভিযান চালিয়ে ওই অস্ত্র এবং গুলি উদ্ধার করে।

জেলা আর্মি ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রিফাত আনোয়ার এক প্রেস বিজ্ঞিপ্তিতে বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন তালিকাভুক্ত সন্ত্রাসী যুবলীগ নেতা গিয়াস উদ্দিন অন্ত্র বিক্রির উদ্দেশ্য ওই বাড়িতে অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে যৌথ অভিযান পরিচালনা করে। এসময় যৌথ বাহিনী উপস্থিতি টের পেয়ে সে পালিয়ে যায়। এসময় তার অনুপস্থিতি তার ছোট ভাইদের নিয়ে বাড়িতে তল্লাশি অভিযান চালিয়ে বসতঘরের সামনে পরিত্যাক্ত একটি প্লাস্টিকের ব্যাগ থেকে একটি একনলা বন্দুক, ৬ রাউন্ড বন্দুকের গুলি ও ৩ রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করে।এধরণের অভিযান অভ্যাহত থাকবে বলেও নিশ্চিত করেন।

উল্লেখ্যঃ গিয়াসউদ্দিন সেনবাগ উপজেলা যুবলীগের সক্রিয় নেতা ও সেনবাগ থানা পুলিশ এবং সেনবাহিনীর একজন চিহ্নিত তালিকাভূক্ত সন্ত্রাসী বিগত ৫ আগস্টের পর থেকেই পলাতক।

আরও পড়ুন

  • . এর আরও খবর