প্রকাশিত: ২৫ মে, ২০২৫
সর্বশেষ আপডেট : ২৫ মে, ২০২৫

জেলা আন্তজেলা বাস মালিক সমিতির সদস্যকে সংবর্ধনা

উপজেলা প্রতিনিধি, কোম্পানীগঞ্জ : জেলা আন্তজেলা বাস মালিক সমিতির দীর্ঘদিনের সদস্য মিজানুর রহমানকে সম্মাননা জানিয়ে বিদায় দেওয়া হয়েছে। শনিবার সকালে কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট বাসটার্মিনাল বাস মালিক সমিতির কার্যালয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি ও কোম্পানীগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক ফজলুল কবির ফয়সাল।

সমিতির সদস্য মিজানুর রহমান দীর্ঘ ৮ বছর ধরে বাস মালিক হিসেবে দায়িত্ব পালন করে সম্প্রতি মালিকানা বিক্রি করে অবসর নেওয়ার সিদ্ধান্ত নেন। এ উপলক্ষে সমিতির পক্ষ থেকে তার হাতে আনুষ্ঠানিকভাবে সম্মানি ভাতা তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সমিতির সাধারণ সম্পাদক আবদুল বাসেদ জাবেদ, কোম্পানীগঞ্জ উপজেলা যুবদলের সদস্য সচিব জাহিদুর রহমান রাজন, বসুরহাট পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মাজহারুল হক তৌহিদ, পৌরসভা ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মানিক এবং সমিতির অন্যান্য সদস্যবৃন্দ।

সম্মাননা প্রদান শেষে বিদায়ী সদস্য মিজানুর রহমান সমিতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সহকর্মীদের জন্য শুভকামনা জানান।

আরও পড়ুন

  • . এর আরও খবর