• ঢাকা
  • রবিবার, ২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২৬ মে, ২০২৫
সর্বশেষ আপডেট : ২৬ মে, ২০২৫

জুলাই অভ্যুত্থানে আহত সি ক্যাটাগরি ৭ জনকে অনুদান প্রদান

উপজেলা প্রতিনিধি, কবিরহাট : কবিরহাট উপজেলায় জুলাই গণঅভ্যুত্থানে গেজেট ভুক্ত সি কাট্যাগরির আহত ৭জনকে সরকারের পক্ষ থেকে ৭ লক্ষ টাকা অনুদান প্রদান করা হয়।

রবিবার (২৬ মে) দুপুর ১২টায় উপজেলা নির্বাহী অফিসারের কক্ষে চেক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জুলাই অভ্যুত্থানে কবিরহাট উপজেলার ১৩ জন ছাত্র জনতা ঢাকা সহ বিভিন্ন জায়গায় আহত হন। মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে ৭ জনকে চিকিৎসার জন্য এই চেক প্রদান করা হয়। চেক প্রাপ্তরা হলো মারুফ বিল্লাহ রায়হান, পিতা: আবু ছায়েদ মোঃ জসিম উদ্দিন, ধানসিঁড়ি ইউনিয়ন, জাহেদ হোসেন, পিতা: জয়নাল আবদীন, চাপরাশিরহাট ইউনিয়ন, মোঃ ইসলামইল, পিতাঃ আবু ছায়েদ, ঘোষবাগ ইউনিয়ন, নাজমুল ইসলাম, পিতা: আবদুল মতিন, ধানসিঁড়ি ইউনিয়ন, মোঃ শিপন, পিতাঃ মোঃ শামছুদ্দিন, চাপরাশিরহাট ইউনিয়ন, জান্নাতুল নাঈম, পিতাঃ কামাল উদ্দিন, ধানশালিক ইউনিয়ন, মোঃ ইসহাবুল ইসরাম, পিতা: আনোয়ার হোসেন, কবিরহাট পৌরসভা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা পূদম পুষ্প চাকমা এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সমাজসেবা কর্মকর্তা হাফিজ উদ্দিন, মৎস্য কর্মকর্তা সৃজন সরকার, পি আই ও রেজাউল হক, ছাত্র প্রতিনিধি সাইফুল ইসলাম, অঞ্জন ও উপজেলা প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।

আরও পড়ুন

  • . এর আরও খবর