প্রকাশিত: ২৬ মে, ২০২৫
সর্বশেষ আপডেট : ২৬ মে, ২০২৫

বসুরহাটের প্রাণকেন্দ্রে ‘গ্র্যান্ড হোটেল অ্যান্ড পার্টি সেন্টার’-এর শুভ উদ্বোধন

উপজেলা প্রতিনিধি, কোম্পানীগঞ্জ : কোম্পানীগঞ্জ উপজেলার বাণিজ্যিক প্রাণকেন্দ্র বসুরহাটে দৃষ্টিনন্দন পরিবেশ ও আধুনিক সেবার প্রতিশ্রুতি নিয়ে যাত্রা শুরু করলো ‘গ্র্যান্ড হোটেল অ্যান্ড পার্টি সেন্টার’।

রবিবার বিকেলে বসুরহাট কেন্দ্রীয় জামে মসজিদের পাশে অবস্থিত হোটেলটির উদ্বোধনী অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন খতিব মুফতি কামরুল হাসান বিন কাসেম। পরে ফিতা কেটে হোটেলটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক নূরুল আলম সিকদার।

এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা মাহমুদুর রহমান রিপন, বসুরহাট ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল মতিন লিটন, পৌর জামায়াতের আমির মাওলানা মোশাররফ হোসাইন, সাংবাদিক এহসানুল আলম খসরু, পৌর কাউন্সিলর মাজহারুল ইসলাম তৌহিদ ও বিশিষ্ট ব্যবসায়ী মাওলানা নাজিম উদ্দীনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ব্যবসায়ী নেতা আব্দুল মতিন লিটন বলেন,“আধুনিক ও রুচিশীল এই হোটেল বসুরহাটবাসীর জন্য একটি সময়োপযোগী উপহার। স্বাস্থ্যসম্মত খাবার ও মানসম্মত সেবার কারণে এটি খুব দ্রুতই জনপ্রিয়তা পাবে।”

হোটেলের পরিচালক মো. শাহ আলম বলেন,“দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে আমরা চেষ্টা করেছি একটি পূর্ণাঙ্গ পারিবারিক রেস্টুরেন্ট ও পার্টি সেন্টার গড়ে তুলতে। এখানে কিডস জোন, পারিবারিক অনুষ্ঠান, সভা-সেমিনার আয়োজনের পূর্ণাঙ্গ ব্যবস্থা রয়েছে। সবার জন্য স্বাস্থ্যকর ও মানসম্পন্ন খাবার নিশ্চিত করাই আমাদের অঙ্গীকার।”

স্থানীয়দের মতে, ‘গ্র্যান্ড হোটেল অ্যান্ড পার্টি সেন্টার’ বসুরহাটে খাবার, বিনোদন ও সামাজিক অনুষ্ঠানের জন্য একটি নির্ভরযোগ্য নতুন ঠিকানা হয়ে উঠবে।

আরও পড়ুন

  • . এর আরও খবর