• ঢাকা
  • রবিবার, ২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২৬ মে, ২০২৫
সর্বশেষ আপডেট : ২৬ মে, ২০২৫

কবিরহাটে ভূমি মেলা অনুষ্ঠিত

0-0x0-0-0#

উপজেলা প্রতিনিধি, কবিরহাট : জেলার কবিরহাট উপজেলায় ‘ভূমি মেলা ২০২৫’ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হয়। কবিরহাট উপজেলা নির্বাহী অফিসার পূদম পুষ্প চাকমার সভাপত্বিতে এ মেলার আয়োজন করা হয়।

এসময়ে উপস্থিত ছিলেন বিভিন্ন শ্রেণিপেশার মানুষ,জনপ্রতিনিধি,সাংবাদিক ও ভূমি সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।

ডিজিটাল সেবা মানুষের হাতের মুঠোয় পৌঁছে দিতে ভূমি মেলার এই উদ্যোগ একটি যুগান্তকারী পদক্ষেপ। ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতেই সরকারের এ প্রচেষ্টা।

ভূমি মেলার সেবা থেকে যেসব সেবা প্রদান করা হচ্ছে, ভূমি উন্নয়ন কর প্রদান,ই-নামজারির আবেদন গ্রহণ,অনলাইন খতিয়ানের সার্টিফাইড কপির আবেদন ও তাৎক্ষণিক সরবরাহ ভূমি বিষয়ক যেকোনো জিজ্ঞাসার উত্তর প্রদান।

২৫ থেকে ২৭ মে ২০২৫ পর্যন্ত উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে আয়োজিত এ মেলায় প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সেবা প্রদান করা হবে।

ভূমি মেলায় উপস্থিত থেকে সরাসরি সেবা ও পরামর্শ গ্রহণে উপজেলা ভূমি অফিস কর্তৃক সকলকে সবিনয় আমন্ত্রণ জানানো হচ্ছে।

আরও পড়ুন

  • . এর আরও খবর