প্রকাশিত: ৩১ মে, ২০২৫
সর্বশেষ আপডেট : ৩১ মে, ২০২৫

কবিরহাটে জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকীতে আলোচনা সভা

উপজেলা প্রতিনিধি, কবিরহাট : মহান স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে কবিরহাট উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।

শনিবার বিকাল ৪টায় কবিরহাট মডেল উচ্চ বিদ্যালয়ে সাবেক উপজেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদা চৌধুরী লিটনের সভাপতিত্বে ও পৌর বিএনপির সাবেক আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মঞ্জুর সঞ্চালনায় এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এসময়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সহ-পল্লী উন্নয়ন ও সমবায় বিষয়ক সম্পাদক বজলুল করিম চৌধুরী আবেদ, সাবেক জাতীয় নির্বাহী কমিটি সদস্য গোলাম হায়দার বিএসসি, বিশেষ অতিথি সাবেক জেলা বিএনপি সদস্য সচিব হারুনুর রশিদ আজাদ, সাবেক জাতীয় নির্বাহী কমিটি সদস্য ফোরকান ই আলম ফোরকান, সাবেক জেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আবদুর রহমান।

এই সময়ে আরো উপস্থিত ছিলেন কবিরহাট উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

দোয়া ও মাহফিলে বক্তারা বিভিন্ন বিষয়ে আলোচনা করেন ও মরহুম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্য দোয়া করেন।

আরও পড়ুন

  • . এর আরও খবর