
হাবিবুর রহমান রনি, সুবর্ণচর : নূরে হেরা ইন্টারন্যাশনাল হিফজ মাদরাসায় বুধবার (৪ জুন) এক অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মাদরাসার রুমে আয়োজিত এই অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে শিক্ষার মান উন্নয়ন এবং শিক্ষার্থীদের নৈতিক গঠনে গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাদরাসার সভাপতি হাফেজ মাওলানা সানাউল্লাহ, সহ-সভাপতি মাওলানা নুর আলম সাহাবুদ্দিন, মাওলানা আলী হোসেন, এবং ভারপ্রাপ্ত সহকারী পরিচালক মোহাম্মদ ইকবাল হোসেন মিলাদসহ অন্যান্য শিক্ষকবৃন্দ বক্তব্য রাখেন। তাঁরা শিক্ষার্থীদের হিফজ কার্যক্রমে অগ্রগতি, শৃঙ্খলা ও নৈতিকতা বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন।
সমাবেশে বিভিন্ন ক্যাটাগরিতে কৃতিত্বপূর্ণ শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়।
অভিভাবকদের উপস্থিতি ও অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। তাঁরা মাদরাসার সার্বিক উন্নয়নে সহযোগিতার আশ্বাস দেন।
মাদরাসা কর্তৃপক্ষ জানান, এই ধরনের সমাবেশ শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে সেতুবন্ধন গড়ে তোলে এবং শিক্ষার মানোন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখে।
আপনার মতামত লিখুন :