প্রকাশিত: ৬ জুন, ২০২৫
সর্বশেষ আপডেট : ৬ জুন, ২০২৫

কোম্পানীগঞ্জে সব প্রধান সড়কে গরু বাজার, চরম জনদুর্ভোগে স্থানীয়রা

উপজেলা প্রতিনিধি, কোম্পানীগঞ্জ : কোরবানির ঈদ সামনে রেখে কোম্পানীগঞ্জ উপজেলায় বেশিরভাগ গরুর হাট বসেছে প্রধান সড়ক দখল করে। এতে করে যানজটসহ চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ ও পথচারীরা। রক্ষা পাইনি স্কুল গুলোর শহীদ মিনারও। এতে ক্ষুব্ধ জনসাধারণ।

দেখা যায়, উপজেলার বসুরহাট, চরহাজারী, থানারহাট, পেশকারহাট, মুছাপুর, চরএলাহী, চরফকিরাসহ বিভিন্ন এলাকায় দেখা গেছে, মূল সড়কের ওপরই গরু কেনাবেচা চলছে। কোথাও কোনো নিয়ম-শৃঙ্খলা না থাকায় প্রতিদিনই তৈরি হচ্ছে বিশৃঙ্খল পরিস্থিতি। যান চলাচল হচ্ছে ধীরগতিতে, বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা। বিশেষ করে স্কুল-কলেজগামী শিক্ষার্থী, রোগী পরিবহন ও কর্মজীবী মানুষ পড়েছেন সবচেয়ে বেশি বিপাকে।

স্থানীয় এক বাসিন্দা ইমাম হোসেন বলেন, “হাটের জন্য আলাদা জায়গা থাকলেও ব্যবসায়ীরা মূল সড়কে এসে বসে। প্রশাসন দেখেও দেখছে না। এতে আমরা প্রতিদিন কষ্ট পাচ্ছি।

এ বিষয়ে জানতে চাইলে কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর ফরহাদ শামীম বলেন, “বিষয়টি নজরে এসেছে। জনদুর্ভোগ কমাতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন

  • . এর আরও খবর