প্রকাশিত: ১৬ জুন, ২০২৫
সর্বশেষ আপডেট : ১৬ জুন, ২০২৫

প্রশাসনের হস্তক্ষেপে সুবর্ণচরে বন্ধ হলো ঈদ আনন্দ মেলা

উপজেলা প্রতিনিধি, সুবর্ণচর : সুবর্ণচরে জনরোষের মুখে অবশেষে প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ হলো ঈদ আনন্দ মেলার নামে অশ্লীল গান বাজনার আসর।

জানা যায়, উপজেলার চরবাটা ইউনিয়নের ছমির হাট বাজারের পাশে ১৫ দিনব্যাপী ঈদ আনন্দ মেলার আয়োজন করেন জামশেদ উদ্দিন সেন্টু। অভিযোগ ছিল সেখানে মেলায় আনন্দ বিনোদনের জন্য নানান খেলা থাকলেও সন্ধ্যা ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে খেলাধুলার পাশাপাশি বিচিত্রা অনুষ্ঠানের নামে চলছে অশ্লীল নৃত্য। এছাড়া রাতের আঁধারে জুয়ার আসর বসিয়ে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ করেছেন অনেকে।

অনলাইন প্লাটফর্ম ফেসবুকে এই আনন্দ মেলার নামে অশ্লীল বেহায়াপনা নিয়ে সমালোচনা শুরু হলে চর জব্বর থানা বিষয়টি গুরুত্ব সহকারে নেয় এবং চর জব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিন মিয়া মেলা আয়োজক কমিটির সাথে যোগাযোগ মেলা বন্ধ করে দিতে বলেন।

এই বিষয়ে মেলার আয়োজক জামশেদ উদ্দিন সেন্টু বলেন, ঈদ আনন্দের জন্য ৬ তারিখ থেকে ছোট করে মেলার আয়োজন করেছি। আমি প্রশাসনের থেকে কোনো অনুমতি নেই নাই। আমার মেলায় কোনো অশ্লীলতা বা জুয়া ছিলনা। তবে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে,সেখানে বিশিষ্ট কৌতুক অভিনেতা হারুন কিসিঞ্জার স্টেজ পারফর্ম করার সময় তার সাথে একটি মেয়ে ও অংশগ্রহণ করে। বিষয়টি অনেকের কাছে দৃষ্টিকটু মনে হয়েছে,তাই আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।পরবর্তীতে প্রশাসনের অনুরোধে আমরা মেলার সমাপ্তি ঘোষণা করি।

এই বিষয়ে চর জব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শাহিন মিয়া বলেন, মেলার বিষয়টি সোস্যাল মিড়িয়া ও ব্যক্তি বিশেষ অভিযোগ আসলে আমরা আয়োজক কমিটিকে এটি বন্ধ করতে অনুরোধ করলে তারা তা বন্ধ করে দেয়।

আরও পড়ুন

  • . এর আরও খবর