প্রকাশিত: ২১ জুন, ২০২৫
সর্বশেষ আপডেট : ২১ জুন, ২০২৫

সুবর্ণচরে বিএনপির দলীয় কোন্দল চরমে: এবার প্রকাশ্যে প্রতিপক্ষের হুমকি

উপজেলা প্রতিনিধি, সুবর্ণচর : জেলার সুবর্ণচর উপজেলায় বিএনপির রাজনীতিতে গ্রুপিং চরম আকার ধারণ করেছে।

সম্প্রতি একজন ইউনিয়ন বিএনপি নেতার একটি রাজনৈতিক বক্তব্য উপজেলার রাজনীতিতে আলোচনা ও সমালোচনার জন্ম দিয়েছে।

শনিবার (২০ই জুন) সুবর্ণচর উপজেলার শাহজাহান গ্রুপের একটি রাজনৈতিক সভা স্থানীয় চর আমানউল্লাহ ইউনিয়নের বৈরাগী বাজারে অনুষ্ঠিত হয়। সেই সভাতে ইউনিয়ন বিএনপি নেতা আবুল বাসার বাবুলের একটি রাজনৈতিক বক্তব্য সোস্যাল মিড়িয়াতে ভাইরাল হয়। ঐ বক্তব্যে তিনি কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন গ্রুপের লোকজনকে উদ্দেশ্য করে বলেন, “আমি ১৭বছর ইউনিয়ন যুবদলের সভাপতি ছিলাম, ৪বছর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি হিসাবে আছি। আমাকে রাজনীতি শিখাতে আসবেন না, সময় থাকতে সাবধান করে হয়ে যান, নাহলে দাঁতভাঙ্গা জবাব দেয়া হবে”। এক পর্যায়ে তিনি প্রতিপক্ষের নালা গিরা চুরে দেয়ার হুমকি প্রদান করে বসেন।

তার এই বক্তব্য উপজেলার রাজনীতিতে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি করে, শাহজাহান গ্রুপের অনেকেও তার এই বক্তব্যকে ভালো ভাবে নিতে পারেন নি। তাদের মতে, আলহাজ্ব শাহজাহান সাহেব রাজনীতিতে ভদ্র মানুষ হিসাবে পরিচিত, আমরা তার পেছনে রাজনীতি করে আসছি, আমাদের দলে রাজনৈতিক মত পার্থক্য থাকতে পারে কিন্তু প্রতিপক্ষ কে উদ্দেশ্য করে এরকম আক্রমণাত্মক বক্তব্য আমরা সমর্থন করিনা।

এই বিষয়ে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা আহবায়ক কমিটির অন্যতম সদস্য এনায়েত উল্যাহ বাবুল বলেন,রাজনীতিতে মতের ভিন্নতা থাকতে পারে এবং থাকাটাই রাজনৈতিক সৌন্দর্যের কিন্তু তাই বলে হুমকি ধুমকি দিয়ে প্রতিপক্ষকে ঘায়েল করতে চাওয়া বোকামি।আমরা লক্ষ্য করছি গত কয়েকদিন ধরে বিএনপির একটি গ্রুপ, বিশেষকরে যাদেরকে বিভিন্ন কারণে দলকে থেকে বহিষ্কার করা হয়েছে,তাদের নেতৃত্বে জেলা উপজেলার বিএনপি নেতাদের কে উদ্দেশ্য করে বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় বক্তব্য দিয়ে সুবর্ণচরে রাজনীতির মাঠকে উত্তপ্ত করে তুলছে।সামনে যেহেতু নির্বাচন তাই রাজনৈতিক সভা সেমিনারে সবাইকে বক্তব্যে দেয়ার সময় আরেকটু সচেতন থাকতে হবে, মনে রাখতে হবে দিনশেষে আমরা সবাই ধানের শীষের কর্মী।

বাবুলের বক্তব্যের বিষয়ে জিজ্ঞেস করলে তিনি বলেন, তার বক্তব্যের বিষয়টি জেলার নেতারা অবগত আছেন,দল তার ব্যাপারে সিদ্ধান্ত নিবে।

জনসম্মুখে তার এই ধরণের বক্তব্যকে আমরা ঘৃণাভরে প্রত্যাখান করি।

উপজেলা বিএনপির সাবেক নেতা জামাল উদ্দিন গাজি বলেন,রাজনৈতিক মাঠে এই রকম বক্তব্যকে সহজ ভাবে নেয়ার পক্ষপাতি আমি না, ঐস্টেজে আমিও ছিলাম।এই বক্তব্যের কারণে আমি উনার পক্ষ থেকে সবার কাছে ক্ষমা চেয়েছি, এইজন্য বক্তব্য দেয়ার সময় সবার আরেকটু সচেতন থাকা উচিত,কারণ সবাইকে মনে রাখতে হবে, আমাদের নেতা দুইজন, একজন বেগম খালেদা জিয়া অন্যজন দেশ নায়ক তারেক জিয়া, বাকি আমরা সবাই দলীয় কর্মী। তাই সবাইকে মাঠে কাজ করতে হলে এমন কথা বলা যাবেনা,যাতে আমার ভাই কষ্ট পায়।

আরও পড়ুন

  • . এর আরও খবর