প্রকাশিত: ২ জুলাই, ২০২৫
সর্বশেষ আপডেট : ২ জুলাই, ২০২৫

পরীক্ষায় অসদুপায় অবলম্বনে নোবিপ্রবির ১০ শিক্ষার্থী বহিষ্কার

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি, নোবিপ্রবি : নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) বিভিন্ন টার্ম পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ১০ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বুধবার (২ জুলাই) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার তামজিদ হোসেন চৌধুরীর স্বাক্ষরিত এক অফিস আদেশে বহিষ্কারের বিষয়টি জানানো হয়। বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা বোর্ডের তৃতীয় সভার সিদ্ধান্ত অনুযায়ী এই ব্যবস্থা নেয়া হয়েছে।

বহিষ্কৃত শিক্ষার্থীদের মধ্যে রয়েছেন- ফলিত গণিত বিভাগের ২০১৯–২০ শিক্ষাবর্ষের মো. তৌহিদুর রহমান, পরিসংখ্যান বিভাগের তিন শিক্ষার্থী ২০১৮–১৯ শিক্ষাবর্ষের মুনতাসির মামুন শিশির ও ফারিহা আহমেদ এবং ২০২০–২১ শিক্ষাবর্ষের মুমতাহিনা সামারা।

এ ছাড়া রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০২১–২২ শিক্ষাবর্ষের ইসরাত জাহান রুপা, সমাজকর্ম বিভাগের পাঁচ শিক্ষার্থী ২০২২–২৩ শিক্ষাবর্ষের মারজিয়া আলম, আল ইমরান, মো. শাহিদুল ইসলাম সুমন ও ফারহানা সুলতানা এবং ২০২১–২২ শিক্ষাবর্ষের নুজহাত তাবাসসুম সাদিয়াও বহিষ্কৃতদের মধ্যে রয়েছেন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, এসব শিক্ষার্থী পরীক্ষার সময় বিভিন্নভাবে নকল ও অসদুপায় অবলম্বন করেছিলেন। বিষয়টি প্রমাণিত হওয়ায় শৃঙ্খলাবিধি অনুযায়ী তাদের বহিষ্কারের সিদ্ধান্ত নেয়া হয়।

আরও পড়ুন

  • . এর আরও খবর