
উপজেলা প্রতিনিধি, চাটখিল : চাটখিলে সাবেক এমপি, প্রবীন আইনজীবী বিএনপি নেতা এডভোকেট সালাউদ্দিন কামরান আগামী জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আংশিক আসনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী। তিনি গত শনিবার বিকেলে চাটখিল প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে এই ঘোষণা দেন।
এডভোকেট সালাউদ্দিন কামরান বলেন তিনি ১৯৯১ সালে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি তার দায়িত্ব পালন কালে চাটখিলের রাস্তাঘাট উন্নয়ন, চাটখিল মহিলা কলেজ, সোমপাড়া কলেজ প্রতিষ্ঠাসহ অনেক শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলেন।
এ সময় তিনি চাটখিল পৌরসভা প্রতিষ্ঠা, গ্যাস সংযোগ, পল্লী অঞ্চলে বিদ্যুতায়ন, সন্ত্রাস দমন, চাটখিল সরকারি হাসপাতাল সম্প্রসারণ সহ বিভিন্ন উন্নয়ন মূলক কাজের বিবরণ তুলে ধরেন। তিনি আশাবাদী বিএনপি থেকে মনোনয়ন পেলে তিনি নির্বাচিত হবেন।
তিনি তার পূর্বের অভিজ্ঞতা কাজে লাগিয়ে নোয়াখালী-১ আসনের জনগণের সার্বিক কল্যাণে কাজ করে যাবেন। সন্ত্রাস, চাঁদাবাজি বন্ধ করবেন, নতুন কর্মসংস্থান সৃষ্টি করে বেকারত্ব দূর করবেন। তিনি আরো বলেন নির্বাচিত হলে, দুর্নীতি, অনিয়ম দুর করে একটি সুশিক্ষিত সমাজ গড়ে তুলবেন।
সাদুল্লাপুরে বন্যার আগাম সতর্কবার্তা ও ঝুঁকি ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা মতবিনিময় কালে তার সাথে বিএনপি নেতা মিজানুর রহমান টুলু, ৭ নং ইউপি থেকে চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক মামুন চৌধুরী, শামছুদ্দৌহা, সৈয়দ সাইফুল আলম শিমুল, যুবদল নেতা মো. ইউসুফ, মো. সুমন, জাসাস নেতা বেলাল শাহ, শ্রমিক দল নেতা মাসুদ আলম সহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এডভোকেট সালাহ উদ্দিন কামরান চাটখিলে এমপি থাকাকালীন সময়ে দুর্নীতিমুক্ত থেকে তার কার্যক্রম পরিচালনা করেছেন বলে এলাকায় তার ব্যাপক সুনাম রয়েছে।
আপনার মতামত লিখুন :