প্রকাশিত: ১৪ জুলাই, ২০২৫
সর্বশেষ আপডেট : ১৪ জুলাই, ২০২৫

চাটখিলে নিখোঁজের দুইদিন পর খাল থেকে শিশুর মরদেহ উদ্ধার

উপজেলা প্রতিনিধি, চাটখিল :  জেলার চাটখিল উপজেলায় নিখোঁজের দুই দিন পর খাল থেকে আরিফ হোসেন (১৪) নামে এক বুদ্ধিপ্রতিবন্ধী শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৪ জুলাই) সকাল ১০টার দিকে উপজেলার বদলকোট ইউনিয়নের মেঘা বাজারের দক্ষিণ পাশে খাল থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়।

মৃত আরিফ উপজেলার পরকোট গ্রামের পাটোয়ারী বাড়ির জামাল হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, আরিফ মাঝে-মধ্যে রাতে বাড়িতে যেত না, বাহিরে থাকত, ঘুরাঘুরি করত। রাতে বাড়িতে না থেকে পরের দিন সকালে বাড়িতে চলে যেত। গত শনিবার রাতে আরিফ বাড়িতে না যাওয়ায় রোববার সকাল থেকে তার পরিবারের সদস্যরা তাকে খোঁজাখুজি শুরু করে। সোমবার সকালে স্থানীয় লোকজন উপজেলার বদলকোট ইউনিয়নের মেঘা বাজারের দক্ষিণ পাশে খালে একটি মরদেহ ভাসতে দেখে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল দেয়। সংবাদ পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। তাৎক্ষণিক ঐ শিশুর মরদেহ উদ্ধারের ছবি ফেসবুকে ছড়িয়ে পড়লে নিহত শিশুর মা থানায় এসে ছেলের মরদেহ দেখে ছেলের পরিচয় নিশ্চিত করে।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন, শিশুর মরদেহ খালের পানিতে উপুড় হয়ে ছিল। এতে শরীরের বিভিন্ন অংশসহ চোখ,মুখ ফুলে যায়। শরীরে এ পর্যন্ত কোন আঘাতের চিহৃ পাওয়া যায়নি। তবে ময়না তদন্তের রিপোর্ট হাতে ফেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। মরদেহ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন

  • . এর আরও খবর