প্রকাশিত: ১৫ জুলাই, ২০২৫
সর্বশেষ আপডেট : ১৫ জুলাই, ২০২৫

কোম্পানীগঞ্জে বামনী নদীর পাড়ে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

উপজেলা প্রতিনিধি, কোম্পানীগঞ্জ : কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর ইউনিয়নে বামনী নদীর পাড় থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৫ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে ক্লোজার এলাকার কচ্ছপদের খামারের পাশে নদীর পাড়ে ব্লকের ওপর মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে তারা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে পুলিশকে খবর দেয়।

নিহত যুবকের পরনে ছিল লাল রঙের টি-শার্ট ও সাদা পায়জামা। তার শরীর ফুলে যাওয়ায় প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি ৪-৫ দিন আগে মারা গেছেন। তবে মরদেহে কোনও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

কোম্পানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) বিমল কর্মকার জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিচয় শনাক্ত ও মৃত্যুর কারণ নির্ণয়ে পুলিশ কাজ করছে।

আরও পড়ুন

  • . এর আরও খবর