প্রকাশিত: ১৯ জুলাই, ২০২৫
সর্বশেষ আপডেট : ১৯ জুলাই, ২০২৫

সেনবাগে দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাং সদস্য গ্রেফতার

মো. জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী, সেনবাগ : সেনবাগে দেশীয় অস্ত্রসহ হাবিবুর রহমান হৃদয় (১৯) নামের এক কিশোরগ্যাং সদস্যকে ৯টি দেশীয় ধারালো অস্ত্রসহ গ্রেফতার করেছে সেনবাগ থানা পুলিশ। শনিবার সকালে গ্রেফতারকৃত কিশোরগ্যাং সদস্য হৃদয়কে নোয়াখালী বিচারিক আদালতে প্রেরণ করা হয়েছে।

এরআগে ‎শুক্রবার ( ১৮ জুলাই ) বিকেল ৫টার দিকে সেনবাগ উপজেলার ৬নং কাবিলপুর ইউনিয়নের সাদেকপুর গ্রামের কেরানীর পোল নামকস্থানে বাস্তায় ভর্তি রাম দা ও অন্যান্য দেশীয় অস্ত্রসহ মহড়া দেয়ার সময় এলাকাবাসী তাড়া করলে কিশোর গ্যাংয়ের হাবিবুর রহমান হৃদয় (১৯) কে আটক করে। আটক হৃদয় বেগমগঞ্জ উপজেলার আলাইয়াপুর গ্রামের আহছান উল্লাহর ছেলে। খবর পেয়ে সেনবাগ থানা পুলিশ ও সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থালে পৌছে আটক হৃদয়কে উদ্ধার করে এবং তার নিকট থাকা একটি প্লাষ্টিকের বস্তা ভর্তি ৯টি ধারালো অস্ত্র সহ থানায় নিয়ে আসে। এরমধ্যে দুইটি বড় রামদা,দুইটি ধামা,এ কটি চাপাতি,দুইটি ছোট চোরা,একটিএসএস পাইপ ও এা কটি চেপটা এসএসসে টুকরা উদ্ধার করা হয়।এটনায় সেনবাগ থানা পুলিশ বাদি হয়ে মামলা দায়ের করেছে।

জানাগেছে, সেনবাগ উপজেলার ৬নং কাবিলপুর ইউপির সাদেকপুর সুরেরগো বাজার (হুরাগাহাট) জামে মসজিদে শুক্রবার জুম্মার সময় সাদেকপুর গ্রামের সবুজের একটি ছাতা হারিয়ে যায়। ছাতাটি প্রতিবেশেী খলিল মুন্সি বাড়ির আবদুল মোমিনের ছেলে মারুপ নিয়ে যায়। এই নিয়ে মারুপ ও সবুজের সঙ্গে কথাকাটি হয় ।এসময় মারুপ সবুজকে দেখে নেওয়ার হুমকি দেয়। এর ঘন্টা খানেক পর হৃদয়ের নেতৃত্বে ১০/১২জনের একদল কিশোরগ্যং সদস্য দেশীয় অস্ত্রসন্ত্র নিয়ে সবুজকে মারার জন্য এলাকায় জড়ো হলে এলাকাবাসী সদস্যদের ধাওয়া করে কিশোরগ্যাং সদস্য হাবিবুর রহমান হৃদয় (১৯) কে আটক করে। এসময় মারুফ, জিহাদ, বিজয় ও অনিক সহ অজ্ঞাত ৬/৭ জন পালিয়ে যায়।

এব্যাপারে যোগাযোগ করলে সেনবাগ থানার ওসির দায়ীত্বে থাকা ওসি তদন্ত হযরত আলী মিলন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত কিশোরগ্যাং সদস্যদে বিরুদ্ধে থানা মামলা দায়ের করা হয়েছ। শনিবার দুপুরে তাকে নোয়াখালী বিচারিক আদালতে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন

  • . এর আরও খবর