প্রকাশিত: ২৬ জুলাই, ২০২৫
সর্বশেষ আপডেট : ২৬ জুলাই, ২০২৫

আদর্শ উচ্চ বিদ্যালয়ের অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তির মতবিনিময় সভা

উপজেলা প্রতিনিধি, সদর : সদর উপজেলার মতিপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গকে নিয়ে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি শহিদুল ইসলাম কিরণ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, এই স্কুল ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত হলেও বিদ্যালয়ের অবকাঠামোর তেমন কোন উন্নয়ন হয়নি। আমি চেষ্টা করব দ্রুত বিদ্যালয়ের অবকাঠামোর উন্নয়ন করার। ছাত্র-ছাত্রীদের অভিভাবক দের উদ্দেশ্যে তিনি বলেন, আপনাদের ছেলে মেয়েদের পড়ালেখার প্রতি নজর দিতে হবে। তারা ঠিকমতো বিদ্যালয়ে উপস্থিত হচ্ছে কিনা, ক্লাসে শিক্ষকদের ঠিকমতো পড়া দিতে পাচ্ছে কিনা এবং কখন তারা কোথায় যাচ্ছে সেই খোঁজখবর রাখতে হবে। মতিপুর আদর্শ উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক আব্দুর রহিম বিজয়ের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হরি নারায়নপুর উচ্চ বিদ্যালয়ের সদ্য বিদায়ী প্রধান শিক্ষক আব্দুল আলিম, বিশিষ্ট সমাজসেবক ও স্কুলের অর্থদাতা আবুল কালাম বাবুল, আবুল হোসেন সেলিম, জাহেদ হোসেন লিপন, মো:মানসারুল হক রুবেলসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। বক্তারা অভিযোগ করে বলেন, ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত হওয়ার পরেও এই বিদ্যালয়ে দৃশ্যমান কোন স্কুল ভুবন,খেলার মাঠ সহ উন্নয়ন কাজ হয়নি। বর্তমান সভাপতির মাধ্যমে আদর্শ উচ্চ বিদ্যালয় এর নতুন ভবনসহ নানা অবকাঠামের উন্নয়ন হবে এমনটাই সকলে আশাবাদী।

আরও পড়ুন

  • . এর আরও খবর