
জেলা প্রতিনিধি, সদর : কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (CAB)-এর জেলা শাখার নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি ও সেচ্ছাসেবক দল নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
২৬ জুলাই শনিবার সন্ধ্যা ৭টায় পৌর শহরের মাইজদী হাউজিংস্থ দারুচিনি রেস্টুরেন্টের মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়। জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত সদস্য ও স্বেচ্ছাসেবকরা এতে অংশগ্রহণ করেন।
সভায় প্রধান আলোচ্য বিষয় ছিল বর্তমান বাজার পরিস্থিতি এবং নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ। এ বিষয়ে বক্তব্য রাখেন জেলার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের খাদ্য প্রযুক্তি ও পুষ্টি বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ আসাদুল হাবীব ও লিংকন চন্দ্র শীল এবং নোয়াখালী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষক ফখরুল ইসলাম ইয়াসিন।
বাজার পরিস্থিতি নিয়ে আলোচনা করেন কবিরহাট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওয়াহিদুজ্জামান বাবুল, নারী সংগঠক সৈয়দা তাজ নাহার কাজল, ফৌজিয়া নাজনীন, এডভোকেট বিজয় চন্দ্র, ব্যবসায়ী প্রতিনিধি আব্দুর রহিম, মোহাম্মদ নাছের, মোহাম্মদ আলমগীর, শ্রীবাস চন্দ্র বসু, স্বেচ্ছাসেবক প্রতিনিধি ‘Green Protection’-এর সভাপতি আহসান হাবীব, শিক্ষিকা বিবি ফাতেমা নেপসি এবং এনজিও সংস্থা রিডোর প্রতিনিধি আবুল খায়ের প্রমুখ।
এসময় বক্তারা, বাজারে নিত্যপণ্যের অস্থিরতা, খাদ্যে ভেজাল ও অনিয়ন্ত্রিত মূল্যবৃদ্ধি ভোক্তাদের জন্য এক বিশাল চ্যালেঞ্জ। এসব সমস্যা মোকাবেলায় মাঠ পর্যায়ে সচেতনতা সৃষ্টি, কার্যকর তদারকি এবং অভিযোগ ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ করেন।
সভাপতিত্ব করেন চন্দন কুমার দে, আহ্বায়ক, CAB জেলা শাখা। সভা সঞ্চালনা করেন CAB জেলা সদস্য সচিব রুমানা ইসলাম।
নিরাপদ খাদ্য আধুনিক জীবনে শিল্পজাত খাদ্য একটি স্বাভাবিক ব্যাপার। এ খাদ্যকে স্বাভাবিক এবং ভেজাল ও অন্যান্য দূষণ থেকে নিরাপদ অবস্থায় বিতরণ এখন একটি বিশ্ব সমস্যা। অসাধু ব্যবসায়ীদের কারসাজি ছাড়াও নানা কারণে খাদ্য দূষিত হতে পারে। খাদ্য উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ, পরিবহণ, খাদ্যগ্রহণ প্রক্রিয়ার যে কোন পর্যায়ে শিল্পায়িত খাদ্য খাদ্যের অনুপযোগী হয়ে যেতে পারে। খাদ্য উৎপাদন থেকে শুরু করে ভোক্তার দ্বার পর্যন্ত খাদ্যের গুণগত মান নিশ্চিত রাখাই ভোক্তা অধিদপ্তর ও কনজুমারে এসোসিয়েশন ক্যাব এর মুল দায়িত্ব।
সভা শেষে ক্যাব সদস্য ও স্বেচ্ছাসেবকদের মধ্যে দায়িত্ব বণ্টনের মাধ্যমে জেলার প্রতিটি উপজেলায় মাসিকভাবে বাজারমূল্য তদারকি ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হবে বলে জানান।
আপনার মতামত লিখুন :