প্রকাশিত: ১ আগস্ট, ২০২৫
সর্বশেষ আপডেট : ১ আগস্ট, ২০২৫

সেনবাগে আল জাহিদ ইসলামী মাদ্রাসায় ফল উৎসব

মো. জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী, সেনবাগ : বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে সেনবাগের আল জাহিদ ইসলামীয়া আলিম মাদ্রাসায় ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে মাদরাসা অডিটোরিয়ামে শিক্ষক,শিক্ষাথী ও মাদরাসার ষ্টপদের পক্ষ থেকে দেশীয় হারিয়ে যাওয়া নাম জানা না জানা ফল নিয়ে দেড় শতাধিক ফলের ষ্টল বসে। এসময় ফল উৎসবে আগত আমন্ত্রিত অতিথিরা ফলের ষ্টলগুলো গুরেগুরে দেখেন।
এরপর ফল উৎসবে অংশ গ্রহন করা সেরা ষ্টল প্রদর্শিন কারীদের মাঝে পুরস্কার ও গাছের চারা বিতরণ উপলক্ষে আল জাহির ইসলামীয়া আলিম মাদরাসার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মাওলানা জাহিদুল ইসলাম মাসুমের সভাপতিত্বে ও মাদ্রাসার শিক্ষক বোরহান সাদীর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সেনবাগ পৌর জামায়াতের আমীর মাওলানা মোঃ ইয়াছিন মিয়াজী।
বিশেষ অতিথি ছিলেন, সেনবাগ পল্লী বিদ্যুৎ সমিতি জোনাল অফিসের ডিজিএম মোঃ মিনারুল ইসলাম, হাজী নজির আহমেদ, সেনবাগ কলেজ ছাত্রছাত্রী সংসদের সাবেক জিএস ব্যবসায়ী হাজী বশির উল্লাহ চৌধুরী রিপন, সেনবাগ প্রেসক্লাবের সাবেক সভাপতি খোরশেদ আলম, সেনবাগ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সায়েস্তানগরী প্রমুখ।
পরে ফল উৎসবে বিজয়ীদের মাঝে অতিথি বৃন্দ আনুষ্ঠানিক ভাবে পুরস্কার ও গাছের চারা বিতরণ করেন।এরআগে উক্ত প্রতিষ্ঠানের উদ্যোগে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছিলো।

আরও পড়ুন

  • . এর আরও খবর