প্রকাশিত: ৫ আগস্ট, ২০২৫
সর্বশেষ আপডেট : ৫ আগস্ট, ২০২৫

সেনবাগের নবীপুর ইউনিয়ন বিএনপির নেতা নিজাম উদ্দিন ফারুকের মৃত্যু বার্ষিকী পালিত

উপজেলা প্রতিনিধি, সেনবাগ : সেনবাগ উপজেলার ৯নং নবীপুর ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি মরহুম হাজ্বী নিজাম উদ্দিন ফারুকের প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত।

সোমবার বিকেলে বক্সিরহাট বাজার জামে মসজিদে হাজ্বী নিজাম উদ্দিন ফারুকের মৃত্যুবার্ষিকীতে স্মৃতি চারণ করা হয়। এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন,বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্ঠা ও সাবেক বিরোধীদলীয় চীফ হুইপ জয়নুল আবদিন ফারুক। এসময় উপস্থিতি ছিলন, জেলার বিএনপির সদস্য আবদুল্লাহ আল মামুন,  জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মোক্তার হোসেন পাাটোযারী, সেনবাগ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক আমিন উল্লাহ বিএসসি,নবীপুর ইউনিয়ন বিএনপির সাবেক সেক্রেটারী খায়ের উল্লাহ আজাদ সহ ইউনিয়ন বিএনপি,যুবদ,ছাত্রদল,স্বেচ্ছাসেবকদলের নেতা-কর্মীরা।

এরআগে জয়নুল আবদির ফারুক সদ্য প্রয়াত নবীপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও নবীপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আবদুর রহিম মোল্লার কবর জিয়ারত করেন নএবং তার আত্বার মাগফিরাত কামনা করেন

আরও পড়ুন

  • . এর আরও খবর