
উপজেলা প্রতিনিধি, কোম্পানীগঞ্জ : কোম্পানীগঞ্জ স্পোর্টিং ক্লাবের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৫ আগস্ট) সন্ধ্যা ৭টায় বসুরহাট বাজারের কলেজ গেইট এলাকায় ক্লাব কার্যালয়ে কেক কাটার মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিকতা শুরু হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাবের উপদেষ্টা ও বসুরহাট ব্যবসায়ী সমিতির সভাপতি আবদুল মতিন লিটন, এবং সঞ্চালনায় ছিলেন ক্লাবের প্রতিষ্ঠাতা শামসুল আলম রিপুল।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম।
প্রধান অতিথির বক্তব্যে ওসি গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন—
“যুব সমাজকে মাদক, অপরাধ ও নেতিবাচক প্রভাব থেকে দূরে রাখতে খেলাধুলা অন্যতম মাধ্যম। কোম্পানীগঞ্জ স্পোর্টিং ক্লাব যে দায়িত্ব নিয়ে কাজ করছে, তা প্রশংসনীয়। পুলিশের পক্ষ থেকেও সমাজ গঠনে এমন ইতিবাচক উদ্যোগকে সবসময় উৎসাহিত করা হবে।”
অনুষ্ঠানের সবচেয়ে তাৎপর্যপূর্ণ মুহূর্ত ছিল ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ও প্রধান পৃষ্ঠপোষক ক্যাপ্টেন শেখ মাসুদ-এর ঘোষণায়। তিনি ক্লাবের দীর্ঘদিনের বকেয়া ১ লাখ ৪৫ হাজার টাকা নিজ খরচে পরিশোধ করেন। উপস্থিত সবাই তাঁর এই উদারতা ও দায়িত্ববোধের ভূয়সী প্রশংসা করেন।
বক্তব্যে ক্যাপ্টেন শেখ মাসুদ বলেন “এই ক্লাবকে আমি নিজের সন্তানের মতো দেখি। খেলাধুলার পাশাপাশি যুব সমাজকে সঠিক পথে রাখতে এই ক্লাবের উন্নয়ন প্রয়োজন।”
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ক্লাবের প্রধান উপদেষ্টা কামাল উদ্দিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুমিনুল হক, প্রতিষ্ঠাতা সদস্য আব্দুস সাত্তার, উপদেষ্টা আবু তোহা, সভাপতি সজিব উদ্দিন শাকিব, সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ টিপু, সদস্য নুর উদ্দিন, তাসিব খায়ের রুবেল এবং কাতার বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক গোলাম ছারোয়ার মিশু।
আলোচনা শেষে অতিথি ও ক্লাবের সদস্যদের মাঝে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।
আপনার মতামত লিখুন :