প্রকাশিত: ৮ আগস্ট, ২০২৫
সর্বশেষ আপডেট : ৮ আগস্ট, ২০২৫

চাটখিলে এক মাদক ব্যবসায়ীকে তিন মাসের কারাদন্ড

উপজেলা প্রতিনিধি, চাটখিল : জেলার চাটখিলে এক মাদক ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুরে চাটখিল উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিজানুর রহমানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই দন্ড দেওয়া হয়।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানাযায়, বৃহস্পতিবার দুপুর তিনটায় চাটখিল পৌরসভার ৩ নং ওয়ার্ডের মৌলভী বাড়ির মৃত নূর নবী বাচ্চু ড্রাইভারের ছেলে নাজমুল আলম সুজন স্থানীয় টিনা গাজী পাটোয়ারী বাড়ির রাস্তার মাথায় ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয় করার সময় চাটখিল থানা পুলিশ উপ-পরিদর্শক আলমগীর হোসেন তাকে হাতেনাতে ধরে ফেলে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি জানালে তিনি সেখানে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সুজনকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে।

চাটখিলে উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান বলেন, ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আসামীকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। মাদক নিয়ন্ত্রণে  সরকারের নীতি বাস্তবায়নে প্রশাসন কঠোর  ব্যবস্থা গ্রহণে প্রতিশ্রুতিবদ্ধ।’

আরও পড়ুন

  • . এর আরও খবর