প্রকাশিত: ১১ আগস্ট, ২০২৫
সর্বশেষ আপডেট : ১১ আগস্ট, ২০২৫

চাটখিল পৌর শহরে অবৈধ স্থাপনার উচ্ছেদ অভিযান

উপজেলা প্রতিনিধি, চাটখিল : চাটখিল পৌর শহরে সরকারি জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। সোমবার দুপুরে চাটখিল আনিতাশ পেট্রোল পাম্প সংলগ্ন সরকারি জায়গায় বিভিন্ন অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং পৌর প্রশাসক মিজানুর রহমান পৌর সভার কর্মকর্তা-কর্মচারী, সেনাবাহিনী ও পুলিশের একটি টিম উচ্ছেদ অভিযানে সহযোগিতা করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান জানান, এই অবৈধ উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন

  • . এর আরও খবর