
উপজেলায় প্রতিনিধি, কোম্পানীগঞ্জ : কোম্পানীগঞ্জ উপজেলায় উৎসবমুখর পরিবেশে সনাতন ধর্মাবলম্বী হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন করা হয়েছে। শনিবার সকালে বসুরহাট পৌরসভার বটতলায় মঙ্গল শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এ উৎসব উদযাপিত হয়।
মঙ্গল শোভাযাত্রার পূর্বে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কোম্পানীগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক শ্যামল দাস এবং সঞ্চালনা করেন উপজেলা শাখার সদস্য সচিব মাষ্টার অসীম মজুমদার।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর ফরহাদ শামীম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কোম্পানীগঞ্জ থানার ওসি গাজী মোহাম্মদ ফৌজুল আজিম, নোয়াখালী জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি নুরুল আলম শিকদার, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুর রহমান রিপন, জেলা বিএনপির সদস্য ও বসুরহাট পৌরসভা বিএনপির সভাপতি আবদুল মতিন লিটন, পৌর বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মমিনুল হক, সাবেক সহ-সভাপতি শওকত হোসেন ছগীর এবং উপজেলা যুবদলের সদস্য সচিব জাহিদুর রহমান রাজন।
এছাড়া জামায়াতে ইসলামী নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ বেলায়েত হোসেন এবং বসুরহাট পৌর জামায়াতের আমীর মাওলানা মোশাররফ হোসাইন।
অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশিষ্ট ব্যবসায়ী অরবিন্দ ভৌমিক।
আয়োজকরা জানান, জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী হিন্দু সম্প্রদায়ের ভক্তরা প্রতিবছরই পূজা, শোভাযাত্রা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন পালন করেন। এ উৎসবকে কেন্দ্র করে বসুরহাট পৌর এলাকা
ছিল উৎসবমুখর।
আপনার মতামত লিখুন :