
মো. জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী, সেনবাগ : সেনবাগ উপজেলার ৭ নং মোহাম্মদপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড দক্ষিণ মোহাম্মদপুর গ্রামের মিয়াজী বাড়ি মৃত আমিন উল্লাহ নতুন বাড়িতে এক দুর্ধষ ডাকাতি সংঘটিত হয়েছে। সোমবার রাত আনুমানিক দেড়টা থেকে পৌনে ২ টার দিকে ওই বাড়ির মাষ্টার জাগিদুল আলমের ঘরে ডাকাতির ঘটনাটি ঘটেছে।
এসময় ৮/১০ জনের সংবদ্ধ মুখোশপরা একদল ডাকাত মিয়াজী বাড়ির মাস্টার জাহিদুল আলমের বিল্ডিং এর কলাপসিবল গেইটের তালা কেটে ও ঘরের দরজার সিটকানি ভেঙ্গে ভিতরে ডুকে। এসময় অস্ত্রের মুখে পরিবারের সবাইকে জিম্ম করে ডাকাতদল একটি নির্মাণাধী ৩ তলা বিল্ডিংয়ের নিছ তলা ও পাশের একটি টিন সেড ঘরের আলমিরা,শো-কেইচ, ওয়ারড্রপ ভেঙ্গে মালামাল তছনছ করে নগদ ৫০ হাজার টাকা এবং ৬ ভরি স্বণালংকার লুট করে নিয়ে যায়।
খবর পেয়ে সেনবাগ থানার অফিসার ইনচার্জ ওসি এসএম মিজানুর রহমানের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স ও পরে নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার ( বেগমগঞ্জ সার্কেল) একেএম ইমরান খান এবং নোয়াখালী গোয়েন্দা পুলিশ ( বিডি’র) অফিসার ইনচার্জ (ওসি) আশ্রাফ উদ্দিন ,স্থানীয় চেয়ারম্যান নজরুল ইসলাম চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করেন। এলাকাবাসী দাবী রাতে পুলিশ টহল বাড়ানোর জন্য। এব্যাপারে সেনবাগ থানার ওসি এ সএম মিজানুর রহমান জানান,তিনি হ উর্ধ্বতন অফিসারগণ ঘটনাস্থ পরিদর্শণ করেছেন। তারা ডাকাতির ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করছেন।
আপনার মতামত লিখুন :