সোনাইমুড়ি পুলিশের অভিযানে পেশাদার ডাকাত গ্রেফতার

উপজেলা প্রতিনিধি, সোনাইমুড়ী : গোপন সংবাদের ভিত্তিতে সোনাইমুড়ী থানা পুলিশ নারায়ণগঞ্জে এক অভিযান পরিচালনা করে। অভিযানে সোনাইমুড়ী থানায় ২০ আগস্ট বুধবারে দায়েরকৃত একটি মামলার সন্দিগ্ধ আসামি আমিনুল ইসলাম(২৫)কে গ্রেফতার করা হয়।
আসামি নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানাধীন মাহমুদপুর ইউনিয়নের বাসিন্দা।আসামীর কাছ থেকে ডাকাতি হওয়া হাতঘড়ি,ব্রেসলেট, মোবাইল ফোন,নগদ টাকা ও টি শার্ট উদ্ধার করা হয়।পরবর্তীতে পুলিশি জিজ্ঞাসাবাদে আসামি নোয়াখালী ও কুমিল্লা জেলার চারটি ডাকাতির ঘটনার সংশ্লিষ্টতার কথা স্বীকার করে। ২৯ আগস্টে সন্ধ্যার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জেলা পুলিশ সুপারের কার্যালয় গণমাধ্যমকে এসব তথ্য প্রদান করে।
আপনার মতামত লিখুন :