• ঢাকা
  • শনিবার, ২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর, ২০২৫
সর্বশেষ আপডেট : ১৮ সেপ্টেম্বর, ২০২৫

সেনবাগ মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের কমিটি গঠিত আজিম চৌধুরী আহবায়ক, সদস্য সচিব মফিজুর রহমান

আজিম চৌধুরী আহবায়ক, সদস্য সচিব মফিজুর রহমান। ছবি: নোয়াখালীর কথা

মো. জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী, সেনবাগ : সেনবাগ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের নতুন আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।

এতে বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিম চৌধুরীকে (আজিম চৌধুরী) আহবায়ক, বীর মুক্তিযোদ্ধা মো. মঞ্জুর মোরশদকে যুগ্ম আহবায়ক  ও বীর মুক্তিযোদ্ধা মফিজুর রহমানকে সদস্য সচিব করে ৭ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠিত হয়েছে।

কমিটির অন্য সদস্যরা হলেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হক, বীর মুক্তিযোদ্ধা বনি আমিন, বীর মুক্তিযোদ্ধা এমএন হুদা আফসারী ও বীর মুক্তিযোদ্ধা মমিনুল হক।

জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ বুধবার সন্ধ্যায় স্বাক্ষরিত এক পত্রে এ কমিটি অনুমোদন করা হয়। যার ফটোকপি বৃহস্পতিবার বিকেল বীর মুক্তিযোদ্ধাগণ সেনবাগ প্রেসক্লাবের স্থানীয় সাংবাদিকদের কাছে হস্তান্তর করেন।

এ সময় মুক্তিযোদ্ধা নেতৃবৃন্দ স্থানীয় সাংবাদিকদের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন। এদিকে, সেনবাগ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের নতুন আহবায়ক কমিটি গঠনের খবরে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে আনন্দ বিরাজ করছে।

একই সাথে কমিটির নব নেতৃবৃন্দকে অনেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছন।

আরও পড়ুন

  • . এর আরও খবর