প্রকাশিত: ২৪ আগস্ট, ২০২৩
সর্বশেষ আপডেট : ২৪ আগস্ট, ২০২৩

তোমাদের নেতৃত্বেই একদিন দূর্নীতি মুক্ত হবে- এইচএম ইব্রাহিম

মোহাম্মদ আমান উল্যা, উপজেলা প্রতিনিধি, চাটখিল : তোমাদের নেতৃত্বেই একদিন এদেশে দূর্নীতি মুক্ত হবে বলে জানান নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনের সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম। নোয়াখালী চাটখিলে দুর্নীতি দমন কমিশন কর্তৃক সততা সংঘের মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে গতকাল বৃহস্পতিবার দুপুর ২ ঘটিকায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে লন নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনের সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম এসব কথা বলেন।

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ফারুক সিদ্দিকী ফরহাদের সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ইমরানুল হক ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নাজমুল হুদা শাকিল, পৌরসভার মেয়র নিজাম উদ্দিন, ভাইস চেয়ারম্যান আলী তাহের ইভু, ভীমপুর  বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন, পাঁচগাঁও বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল খায়ের, পাল্লা মাহবুব আদর্শ উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক, আমির হোসেন, নারায়নপুর আর কে উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, মোহাম্মদ জালাল উদ্দিন, বালিয়াধর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমা আক্তার, দারুল ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুষমা শারমিন, করিহাটি উচ্চ বিদ্যালয় এর  প্রধান শিক্ষক, মনির হোসেন, চাটখিল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আরতি বালা দেবী, ভীমপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় সিনিয়র শিক্ষক মোহাম্মদ  রুহুল আমিন সহ উপজেলার দুনীতি প্রতিরোধ কমিটির সকল সদস্যবৃন্দ।

অনুষ্ঠান শেষে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রীর বিতরণ করা হয়।

আরও পড়ুন

  • . এর আরও খবর