প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর, ২০২৫
সর্বশেষ আপডেট : ২৮ সেপ্টেম্বর, ২০২৫

জীবনে প্রতিষ্ঠিত হলে শিকড়ের খোঁজ নাও : জাহাঙ্গীর আলম জনি

জীবনে প্রতিষ্ঠিত হলে শিকড়ের খোঁজ নাও, এলাকায় কাজ করো, নিজ জন্মস্থানের জন্য কাজ করে নিজের পরিচয় আরো বেগবান করো ছাত্রছাত্রীদের উদ্দেশে এমন উপদেশ মুলক বক্তব্য দিয়েছেন বাংলাদেশ-সিঙ্গাপুর ব্যবসায়ী সংগঠনের সেক্রেটারি সিঙ্গাপুর প্রবাসী জাহাঙ্গীর আলম জনি।

তিনি ২৮ সেপ্টেম্বর বেগমগঞ্জ উপজেলায় ১২নং কুতুবপুর ইউনিয়নে জমিদারহাট বেগম নুরুন্নাহার উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব কুতুবপুরের সন্তান ড. মোহাম্মদ আবু ইউসুফ কে বিদ্যালয়ের পক্ষ থেকে সংবর্ধনা ও বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের কে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে অতিথি হিসেবে এইসব কথা বলেন।

শনিবার সকালে অত্র বিদ্যালয়ের মাঠে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এর সদস্য ড. মোহাম্মদ মোস্তফা।

স্কুল পরিচালনা পর্ষদের সভাপতি এ্যাড শওকত উল্ল্যা চৌধুরী এর সভাপতিত্বে
জমিদারহাট স্কুলের প্রাক্তন ছাত্র জাহাঙ্গীর আলম রিয়াজের সঞ্চালনায় অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, উক্ত বিদ্যালয়ের প্রতিষ্ঠাতার কণ্যা ডা. লুৎফুন নাহার। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জহিরুল ইসলাম।

লক্ষীনারায়ণপুর স্কুল পরিচালনা পর্ষদের সভাপতি শাহ জালাল লিটন। ফরাজী হসপিটালের পরিচালক ডাক্তার মুক্তার হোসেন।
বিএনপি বেগমগঞ্জ উপজেলা আহবায়ক কামাক্ষ্যা চন্দ্র দাস, সদস্য সচিব মাহফুজুল হক আবেদ।

লেখক : গবেষক ও রাষ্ট্রচিন্তক আসাদ পারভেজ

আরও পড়ুন

  • . এর আরও খবর