
উপজেলা প্রতিনিধি, সুবর্ণচর : সুবর্ণচর উপজেলা প্রেস ক্লাবের সামনে ইসলামী ব্যাংকের অদক্ষ কর্মকর্তাদের অনতিবিলম্বে ছাঁটাইয়ের দাবিতে মানববন্ধন করে সুবর্ণচর উপজেলার সুবর্ণচর শাখা চাকুরী প্রত্যাশী ও ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম।
সোমবার (৬ অক্টোবর) সকাল ১০টায় মানববন্ধনে বক্তারা বলেন, ২০১৭ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত এস আলম গ্রুপ কর্তৃক ইসলামী ব্যাংকে অবৈধভাবে নিয়োগপ্রাপ্ত অদক্ষ কর্মকর্তাদের কারণে ব্যাংকের ভাবমূর্তি নষ্ট হয়েছে। এদের অবিলম্বে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে।
বক্তারা অভিযোগ করেন, ২০১৭ সালে এস আলম গ্রুপ রাষ্ট্রীয় প্রভাব ব্যবহার করে ইসলামী ব্যাংক দখল করে নেয় এবং বৈধ মালিক ও বিদেশি শেয়ারহোল্ডারদের ভয়ভীতি দেখিয়ে বিতাড়ন করে। পরে ব্যাংকের নিয়োগ প্রক্রিয়া বাতিল করে গোপনে চট্টগ্রাম, বিশেষ করে পটিয়া উপজেলার হাজারো অযোগ্য ব্যক্তিকে চাকরি দিয়ে ব্যাংকের কর্মপরিবেশ ধ্বংস করে।
বক্তাদের দাবি, ব্যাংকের এ অবৈধ নিয়োগে প্রতি বছর প্রায় দেড় হাজার কোটি টাকার বেশি অপচয় হচ্ছে। পটিয়া উপজেলার হাজারো অযোগ্য ব্যক্তিকে চাকরি দিয়ে তখন অন্য উপজেলাগুলোর সাথে বৈষম্য করা হয়েছে।এই রকম বৈষম্য দূর করতে পরীক্ষা ছাড়া নিয়োগকৃতদের অপসারণ করে নতুন করে যোগ্যদের নিয়োগের ব্যবস্থা করতে হবে।
আপনার মতামত লিখুন :