প্রকাশিত: ১২ অক্টোবর, ২০২৫
সর্বশেষ আপডেট : ১২ অক্টোবর, ২০২৫

মাইজদীতে এনআরডিএস হেলথ কেয়ার হাসপাতাল

নিউজ ডেস্ক : এনআরডিএস হেলথকেয়ার একটি পূর্নাঙ্গ হাসপাতাল হিসেবে যাত্রা শুরু করলো। শনিবার ১১ অক্টোবর  বিকাল সাড়ে ৩টায় এনআরডিএস হেলথকেয়ারে এই উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এনআরডিএস এর নির্বাহী পরিচালক আবদুল আউয়ালের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আবদুল আউয়াল বলেন, এনআরডিএস হেল্থকেয়ার সমাজের প্রান্তিক ও অসুবিধাগ্রস্থ মানুষের স্বাস্থ্য অধিকার ও জনস্বাস্থ্য নিশ্চিত করার লক্ষ্যে এনআরডিএস দীর্ঘদিন ধরে কাজ করে আসছে। এই লক্ষ্যে মানসম্মত, সাশ্রয়ী মূল্যের এবং যত্নশীল স্বাস্থ্যসেবা প্রদানের উদ্দেশ্যে মাইজদীতে এনআরডিএস হেল্থকেয়ার-এর যাত্রা।

এনআরডিএস হেল্থকেয়ার আধুনিক সুযোগ-সুবিধা সম্পন্ন অবকাঠামো ও নিবেদিতপ্রাণ স্বাস্থ্যকর্মীদের মাধ্যমে যত্নশীল পরিবেশে উন্নত, নিরাপদ ও নির্ভরযোগ্য চিকিৎসাসেবা প্রদানে অঙ্গীকারাবদ্ধ ।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমআরএর নির্বাহী ভাইস চেয়ারম্যান ডঃ মোহাম্মদ হেলাল উদ্দিন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হোমাইয়ারা ইসলাম, পরিচালক এমআরএ মোহাম্মদ শহীদুল ইসলাম, প্রফেসর বেলায়েত হোসেন, এডভোকেট হাবিবুর রসুল মামুন, অধ্যাপক কাজী রফিক উল্লাহ, রওশন আক্তার লাকী, বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান বাদল সহ শহরের বিশিষ্ট ব্যক্তিবর্গ।

বক্তাগন হাসপাতালে সাধারন মানুষের জন্য উন্নত চিকিৎসা ও জনবান্ধব নীতিতে স্বাস্থ্যসেবা পরিচালনা নিশ্চিত করতে কর্তৃপক্ষকে আহ্বান জানান।

আরও পড়ুন

  • . এর আরও খবর