প্রকাশিত: ১৩ অক্টোবর, ২০২৫
সর্বশেষ আপডেট : ১৩ অক্টোবর, ২০২৫

সুবর্ণচরে অটোরাইচ মিলশ্রমিক ইউনিয়ন সভাপতি নজরুল সম্পাদক জাফর

উপজেলা প্রতিনিধি, সুবর্ণচর : সুবর্ণচরে নোয়াখালী জেলা অটো রাইচ মিলস এন্ড ফ্লাওয়ার মিলস শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকালে সুবর্ণচর উপজেলার রাজ দরবার হল রুমে এমন সভার আয়োজন করেন নোয়াখালী জেলা অটো রাইচ মিলস শ্রমিক বৃন্দ।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – সুবর্ণচর উপজেলা কৃষক দলের সভাপতি মোহাম্মদ শাহাদাত হোসেন।
উক্ত সাধারণ সভায় তিন জন নির্বাচন কমিশনের মাধ্যমে অটো রাইচ মিলস এন্ড ফ্লাওয়ার মিলস শ্রমিক কমিটি গঠন করা হয়।
এতে নজরুল ইসলামকে সভাপতি ও জাফর উল্যাহ কে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

এসময় শ্রমিক নেতা মুজিবুর রহমান শামিম, শ্রমিক সদস্য সহ অনেকে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে নবনির্বাচিত নেতৃবৃন্দ শ্রমিকদের অধিকার ও কল্যাণে নিরলসভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
সাধারণ সভা শেষে মিলনমেলা ও শ্রমিকদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ আলাপচারিতার মাধ্যমে অনুষ্ঠানটির পরিসমাপ্তি ঘটে।

আরও পড়ুন

  • . এর আরও খবর