
তারিক আজিজ পিঞ্জর, মাইজদী : বিএসটিআই এর উদ্যোগে যথাযত মর্জাদায় বিশ্ব মান দিবস পালন করা হয়েছে। – ‘সমন্বিত উদ্যেগে টেকসই উন্নত বিশ্ব বিনির্মাণে মান’ এ বছরের অন্যতম লক্ষ্য ‘SDG 17- Partnerships for the Goals’ অর্থ্যাৎ অংশীদারিত্বের ভিত্তিতে সমন্বিত লক্ষ্য অর্জন মান দিবসের প্রধান প্রতিপাদ্য।
‘বিশ্ব মান দিবস -২০২৫’ উদযাপন উপলক্ষ্যে বিএসটিআই নোয়াখালীর উপপরিচালক শেখ মাসুম বিল্লাহ এর সভাপতিত্বে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে মঙ্গলবার ১৪ অক্টোবর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক খন্দকার ইসতিয়াক আহমেদ। বিশেষ অতিথি হিসেবে সিভিল সার্জন এর প্রতিনিধি ডা. পপি রাণী কুন্ডু, সুধারাম থানার অফিসার ইনচার্জ কামরুল, চেম্বারস অব কমার্স সভাপতি ফিরোজ আলম মতিন।
এছাড়া আলোচনা সভায় ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ, শিল্প প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ, সরকারী, স্বায়ত্ত্বশাসিত ও বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মুক্ত আলোচনায় গ্লোব সফট ড্রিংকস লিমিটেড এর প্রতিনিধি উমর ফারুক, স্টার লাইন ফুড প্রোডাক্টস লিমিটেড মানব সম্পদ কর্মকর্তা মিজানুর রহমান, চৌমুহনী ফ্লাওয়ার মিলস সমিতি দেলোয়ার হোসেন প্রমুখ ব্যক্তিবর্গ ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যার বিষয়ে আলোকপাত করেন। লাইসেন্সবিহীন প্রতিষ্ঠান চিহ্নিত করে আইনের আওতায় আনা, লাইসেন্স প্রাপ্তির সময় কমিয়ে আনা এবং বেগমগঞ্জ এলাকায় বিএসটিআই এর অফিস স্থাপনের জন্য অনুরোধ করেন বিশেষ অতিথি ডা. পপি রাণী কুন্ডু তার বক্তব্যে এসটিআই থেকে মানসম্পন্ন পণ্য বিশেষ করে খাদ্য পণ্য যাচাই বাচাইপূর্বক মান সনদ প্রদানের ব্যাপারে ভোক্তা সাধারণ ও বিএসটিআই’র কর্মকর্তা উভয়পক্ষকে আরো সচেষ্ট হওয়ার আহবান জানান।
বিশেষ অতিথি কামরুল, অফিসার ইনচার্জ, সুধারাম থানা তাঁর বক্তব্যে, যে সকল অসাধু ব্যবসায়ী খাদ্যে ভেজাল ও নকল পণ্য উৎপাদনের সাথে জড়িত তাদের ব্যাপারে তথ্য দিয়ে বিএসটিআই এবং পুলিশ প্রশাসনকে সহায়তা করার জন্য উপস্থিত সকলকে বিশেষভাবে অনুরোধ করেন।
বিশেষ অতিথি ফিরোজ আলম মতিন, সভাপতি চেম্বারস অব কমার্স, নোয়াখালী তার বক্তব্যে ব্যবসায়ীদের পক্ষ থেকে বিএসটিআই নোয়াখালী অফিস এর কর্মপরিধি আরো বাড়ানোর তাগিদ দেন। খাদ্য পণ্যে বিষাক্ত ক্যামিকেল ব্যবহার রোধ, লাইসেন্সবিহীন জ্বালানি তেল বিক্রয় বন্ধ, বিসিক এর আওতাভুক্ত প্রতিষ্ঠানসমুহে নজরদারি বাড়ানো প্রভৃতি বিষয়ে বিএসটিআই এর দৃষ্টি আকর্ষণ করেন।
প্রধান অতিথি জেলা প্রশাসক খন্দকার ইসতিয়াক আহমেদ বলেন, নিরাপদ ও ভেজালমুক্ত পণ্য বিশেষত খাবার মানুষের জন্মগত অধিকার। ভেজালযুক্ত খাবার খেয়ে বর্তমানে সাধারণ মানুষ ক্যান্সারসহ নানা জটিল রোগে আক্রান্ত হচ্ছে। ভেজাল এবং নিম্নমানের পণ্য উৎপাদন ও বিস্তার রোধে বিএসটিআইসহ আরো একাধিক প্রতিষ্ঠানকে সাথে নিয়ে জেলা প্রশাসন নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। কিন্তু ভোক্তা এবং ব্যাবসায়ী উভয়ে সচেতন না হলে কেবল মাত্র জেল জরিমানা আরোপ করে ভেজাল প্রতিরোধ করা সম্ভব নয়। এ ব্যাপারে তিনি বিএসটিআইসহ সকল সহযোগী প্রতিষ্ঠানসমূহকে আরো বেশী তৎপর হওয়ার জন্য নির্দেশনা দেন। এছাড়াও সরকারি দপ্তরসমুহে সাধারণ ভোক্তারা যেন হয়রানি শিকার না হয় সে ব্যাপারে সচেষ্ট থাকার নির্দেশনা দেন।
সভাপতি শেখ মাসুম বিল্লাহ বলেন টেকসই উন্নত বিশ্ব বিনির্মাণে মানসম্মত পণ্য উৎপাদনের কোনো বিকল্প নেই। SDG 17-এর সাফল্য নিশ্চিত করে যে, কোনো একটি দেশ এককভাবে নয়, বরং কার্যকর সরকারি, সরকারি-বেসরকারি এবং সুশীল সমাজের বহুমুখী অংশীদারিত্বের মাধ্যমে বিশ্বব্যাপী টেকসই উন্নয়নের স্বপ্ন পূরণ হবে। পরিশেষে বিএসটিআই এর সার্বিক কার্যক্রম উপরে আলোকপাত করে সভাপতি সকলকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠান শেষ করেন।
আপনার মতামত লিখুন :